ভারত- ৩১৬,২৬৩
নিউজিল্যান্ড-২০৪,১৯৭
১৭৮ রানে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর ফের দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিলেন বিরাটরা৷ চতুর্থ দিনেই সব উইকেট হারিয়ে মাঠ ছাড়তে হল কিউয়িদের৷ আর সেই সঙ্গে ১৭৮ রানে টেস্ট জিতে পাকিস্তানকে সরিয়ে ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অধিকার করল ভারত৷
দ্বিতীয় ইনিংসে ৩৭৫ রানের টার্গেট নিয়ে ইডেনের বাইশ গজে নেমেছিল নিউজিল্যান্ড৷ রোহিতের ভাল ইনিংস নিউজিল্যান্ডকে খানিক চিন্তায় রেখেছিল৷ আর তার সঙ্গে যোগ হল ভারতীয় বোলারদের দারুন পারফরম্যান্স৷ দুই মিলিয়ে দ্বিতীয় টেস্টও হাতছাড়া হল৷

চতুর্থ দিনের শুরুতেই নিউজিল্যান্ড খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও লাঞ্চের পরেই ভারতীয় বোলারদের ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল নিউজিল্যান্ডের ব্যাটিং৷ ১৯৭ রানেই সবকটা উইকেট হারিয়ে ড্রেসিং রুমে ফিরে গেল আশাহত নিউজিল্যান্ড৷

ম্যাচের নায়ক অবশ্যই বঙ্গসন্তান ঋদ্ধিমান সাহা৷ পুজোর মুখে ক্রীড়াপ্রেমী বাঙালিদের জন্য আরও একটা সুখবর৷ সেই সঙ্গে কলকাতার বুকেই ভারতের এই জয় এবং টেস্টে শ্রেষ্ঠত্বের তকমা যেন উৎসবের আনন্দকে দ্বিগুন করে দিল৷

সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন