Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে মিতালি অ্যান্ড কোম্পানি

বৃহস্পতিবার ব্যাংককে শ্রীলঙ্কাকে ৫২ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন মিতালিরা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ২১:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ২১:২৩

options
link
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে মিতালি অ্যান্ড কোম্পানি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপ্রতিরোধ্য মিতালি রাজ অ্যান্ড কোম্পানি৷ চার ম্যাচের চারটেতেই জয়৷ আর সেই সৌজন্যে হাসতে হাসতে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা দল৷

বৃহস্পতিবার ব্যাংককে শ্রীলঙ্কাকে ৫২ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন মিতালিরা৷ টস জিতে ওপেন করতে নেমে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক মিতালি৷ এদিন টি-টোয়েন্টিতে নিজের নবম হাফ-সেঞ্চুরিটি করে ফেলেন অধিনায়ক মিতালি৷ ছ’টি বাউন্ডারি হাঁকিয়ে ৬২ রান করে প্যাভিলিয়ে ফেরেন তিনি৷ ১২২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৬৯ রানেই ন’টি উইকেট খুইয়ে ইনিংস শেষ করে শ্রীলঙ্কা৷ তিনটি করে উইকেট তুলে নেন প্রীতি বোস এবং একতা বিস্ত৷ দলকে ফাইনালে পৌঁছে দিতে পারায় উচ্ছ্বসিত ম্যাচের সেরা মিতালি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে বাংলাদেশ, পাকিস্তান এবং থাইল্যান্ডকে দুরমুশ করেছিলের ভারতীয় মহিলারা৷ শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে নেপালের মুখোমুখি হবেন ঝুলন গোস্বামীরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.