সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে ধোনি ধামাকায় বিপর্যস্ত৷ তার উপর নয়া বিপত্তি৷ আরসিবি বনাম সিএসকে ম্যাচে স্লো ওভার রেটের শাস্তি পেলেন ক্যাপ্টেন কোহলি৷ ১২ লক্ষ টাকা জরিমানা হল তাঁর৷ সেই সঙ্গে এ ব্যাপারে সতর্কও করা হয়েছে আরসিবি অধিনায়ককে৷
[ ‘নারায়ণ, নারায়ণ,’ মোদি-আসারামের ভিডিও পোস্ট করে কটাক্ষ আইসিসির ]
ক্রিকেট অনিশ্চয়তার খেলা৷ কোনও কোনও ম্যাচের ক্ষেত্রে এ কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়ে ওঠে৷ ডিভিলিয়ার্সের মারকুটে ইনিংসে ভর করে আরসিবি যখন রানের পাহাড়ে তখন কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি যে, ম্যাচের হাওয়া একসময় চেন্নাইয়ের দিকে ঘুরে যাবে৷ তার কৃতিত্ব রায়ডু এবং অবশ্যই মহেন্দ্র সিং ধোনির৷ অধিনায়ক হিসেবে বহু ম্যাচই তিনি এভাবে জিতিয়ে দিয়েছেন৷ কখনও ভারতকে, কখনও চেন্নাইকে৷ বুধবার সেরকমই এক ইনিংসের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা৷ এ যেন চেনা চিত্রনাট্যেরই পুনরাবৃত্তি৷ দল যখন সংকটে তখন এসে হাল ধরলেন৷ তারপর ঠাণ্ডা মাথায় রায়ডুকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে গেলেন জয়ের দিকে৷ একদিকের অধিনায়ক যখন এরকম খেলেন, আর তাঁর নাম যদি ধোনি হয়, তবে খুব স্বাভাবিকভাবেই বিপক্ষের অধিনায়ক চাপে পড়ে যান৷ কোহলির ক্ষেত্রেও তাঁর অন্যথা হয়নি৷ চাহাল না যাদব কার হাতে বল তুলে দেবেন, কার ওভার বাঁচিয়ে রাখবেন, সে সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেন কোহলি৷ ফলে স্লো ওভার রেটের দায়ে পড়ে যান তিনি৷ যার জন্য ১২ লক্ষ টাকা জরিমানা হয় তাঁর৷ চলতি মরশুমে এই প্রথম নিয়ম ভাঙার দায়ে কোহলি ও তাঁর দল৷
[ পাঁচ ম্যাচে হারের জের, দিল্লি ডেয়ারডেভিলসের নেতৃত্ব ছাড়লেন গম্ভীর ]
বেঙ্গালুরুর বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় হাসিল করে এই মুহূর্তে শীর্ষে চেন্নাই৷ ধোনির দলের ঝুলিতে এখন ১০ পয়েন্ট৷ যদিও অবনমন হয়েছে কোহলির দলের৷ এখনও পর্যন্ত মোটে দুটি ম্যাচ জিতেছেন কোহলিরা, সংগ্রহে মাত্র চার পয়েন্ট৷ এই মুহূর্তে তালিকায় ষষ্ঠ স্থানে আছে আরসিবি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন