Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

টুইটারে খুনের হুমকি জেমস রডরিগেজকে

কোনও ঝুঁকি না নিয়ে থানায় যান জেমস রডরিগেজের মা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০১৬, ১৫:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০১৬, ১৫:১২

options
link
টুইটারে খুনের হুমকি জেমস রডরিগেজকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন সোশাল মিডিয়ায় জেমস রডরিগেজকে নিয়ে তাচ্ছিল্য চলছিলই৷ এবার টুইটারে তাঁকে খুনের হুমকি দিলেন একজন৷ যার জেরে পুলিশে নালিশ করলেন জেমসের মা৷

সোমবার ভারতীয় সময় গভীর রাতে উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ কলম্বিয়ার৷ তার আগে প্যারাগুয়ের বিরুদ্ধে তারা জিতলেও কাফ মাসলে চোট থাকায় সেই ম্যাচে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা৷ কোচ নেস্টার পেকারম্যান ভেবেছিলেন উরুগুয়ের বিরু‌দ্ধে শুরু থেকেই খেলাবেন জেমসকে৷ কিন্তু কোনও ঝুঁকি নিতে চাননি জেমস৷ শুক্রবার জাতীয় দলের শিবির ছেড়ে চলে আসেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়৷ বিভিন্ন সোশাল মিডিয়ায় তাঁকে খলনায়ক করা হয়৷ তৈরি হয় হ্যাশ ট্যাগ৷ যার অর্থ, জেমস জাতীয় লজ্জা৷ তাদের মধ্যেই বুয়েনস আইরেস থেকে ফ্রেক ম্যান নামের এক টুইটার হ্যান্ডেল থেকে করা হয় খুনের হুমকি দেওয়া টুইট৷ তাতে সেই হ্যাশ ট্যাগ দিয়ে লেখা হয়, ‘আমি তোমার বাড়ি যাচ্ছি, সঙ্গে অস্ত্র নিয়ে, যাঁদের ভালবাস তাতে সবাইকে শেষ বার্তা দিয়ে রাখ৷’ এই টুইটের সঙ্গে ছিল একটি ছবি৷ যাতে বন্দুক ও গুলি ছিল৷ এরপরই কোনও ঝুঁকি না নিয়ে থানায় যান জেমস রডরিগেজের মা৷

উল্লেখ্য, কলম্বিয়ায় ফুটবল সমর্থকরা বেশ উগ্র৷ ১৯৯৪ সালে এসকোবারের আত্মঘাতী গোলে বিশ্বকাপ থেকে ছিটকে যায় কলম্বিয়া৷ দল দেশে ফিরলে বিমানবন্দরেই গুলি করে হত্যা করা হয় এসকোবারকে৷ তাই এই হুমকিকে হালকাভাবে নেননি জেমসের মা৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.