সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলিম্পিক যত এগোচ্ছে, ভারতের হারের তালিকা তত বাড়ছে৷ যাঁদের উপর দেশবাসীর বেশি ভরসা ছিল, চূড়ান্ত হতাশ করছেন তাঁরাই৷ ওলিম্পিকের ষষ্ঠ দিনেও তার ব্যতিক্রম ঘটল না৷ অন্তত দিনের শুরুর ছবিটা বেশ হতাশাজনক৷
এদিনই ভারতীয়দের ব্যাডমিন্টন সফর শুরু হল৷ আর শুরুতেই মুখ থুবড়ে পড়লেন জোয়ালা গুট্টা ও অশ্বিনী পুনাপ্পা৷ গ্রুপ এ-র তিনটি ম্যাচের মধ্যে প্রথমটিতেই হার জোয়ালা-পুনাপ্পার৷ মহিলা ডাবলসের জাপানের মিসাকি মাটসুটোমো ও আয়াকা টাকাহাশির কাছে স্ট্রেট গেমে হারলেন কমনওয়েলথে সোনাজয়ী দুই শাটলার৷ জাপানি জুটির কাছে যেন অসহায় আত্মসমর্পন করলেন তাঁরা৷ মাত্র ৩৮ মিনিটেই কুপকাত জোয়ালারা৷ জাপানি মহিলাদের পক্ষে খেলার ফল ২১-১৫, ২১-১০৷
জোয়ালাদের পরই ব্যক্তিগত ইভেন্টে হারলেন দুই তিরন্দাজি দীপিকা কুমারী ও বোম্বাইলা দেবী৷ বুধবারই আশা জাগিয়ে শেষ ষোলোয় পৌঁছে ছিলেন দু’জন৷ চিনা তাইপেই তান ইয়া টিংয়ের কাছে ২৭-২৮, ২৬-২৯, ২৭-৩০ ব্যবধানে হারেন দীপিকা৷ এদিকে, মেক্সিকোর আলেজান্দ্রা ভ্যালেন্সিয়ার কাছে হেরে শেষ ষোলো থেকেই ছিটকে গেলেন বোম্বাইলা দেবী৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন