Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

রিওর ছাড়পত্র হাতে পেয়ে বিশ্বরেকর্ড গড়লেন লি

দুরন্ত ফর্মে থাকা ৪২ বছরের লি-কেই বোপন্নার সঙ্গী হিসেবে বেছে নেয় নির্বাচন কমিটি৷ এআইটিএ সিইও হিরণ্ময় চট্টোপাধ্যায় বলেন, "পদক জয়ের লক্ষ্য নিয়েই রিও যাবেন ভারতীয়রা৷ গতবারের পুনরাবৃত্তি আমরা চাই না৷ আমাদের মতে বোপন্না ও লি জুটিই বর্তমানে ভারতের সেরা জুটি৷ তাই সাকেত নয়, লি-কেই পাঠাতে আগ্রহী আমরা৷"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১২:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১২:১৯

options
link
রিওর ছাড়পত্র হাতে পেয়ে বিশ্বরেকর্ড গড়লেন লি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোর্টের ভিতরের লড়াইটা তাঁর কাছে হয়তো এর চেয়ে বেশ সহজ৷ কারণ সেখানে জিততে হলে অন্য কারও মুখ চেয়ে থাকতে হয় না৷ কোর্টের বাইরের যুদ্ধটা তাই ছিল অনেক কঠিন৷ শনিবার লিয়েন্ডার পেজ শুধু গৃহযদ্ধ জিতলেনই নয়, বিশ্বরেকর্ডও কায়েম করলেন৷
এদিন সর্বভারতীয় টেনিস ফেডারেশন জানিয়ে দিল, রিও ওলিম্পিকে রোহন বোপন্নার সঙ্গে জুটি বাঁধবেন লিয়েন্ডার পেজই৷ পদক জয়ের ক্ষেত্রে এঁরাই দেশের সেরা প্রতিনিধি বলে বিশ্বাস এআইটিএ-র৷ ১৮টি গ্র্যান্ড স্লাম জয়ী কিংবদন্তি রিওর টিকিট পাবেন কি না, তা নির্ভর করছিল রোহন বোপন্নার ওপর৷ এটিপি ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০-এ থাকার সুবাদে সরাসরি ওলিম্পিকের ছাড়পত্র পেয়ে যান তিনি৷ তারপরই এআইটিএ-কে জানিয়ে দেন, পার্টনার হিসেবে তিনি সাকেত মিনেনিকে চান৷ বোপন্নার আবেদন এদিন খারিজ করে দেওয়া হয়৷ দুরন্ত ফর্মে থাকা ৪২ বছরের লি-কেই বোপন্নার সঙ্গী হিসেবে বেছে নেয় নির্বাচন কমিটি৷ এআইটিএ সিইও হিরণ্ময় চট্টোপাধ্যায় বলেন, “পদক জয়ের লক্ষ্য নিয়েই রিও যাবেন ভারতীয়রা৷ গতবারের পুনরাবৃত্তি আমরা চাই না৷ আমাদের মতে বোপন্না ও লি জুটিই বর্তমানে ভারতের সেরা জুটি৷ তাই সাকেত নয়, লি-কেই পাঠাতে আগ্রহী আমরা৷” মিক্সড ডাবলসে বোপন্নার জুটি বাঁধবেন সানিয়া মির্জার সঙ্গে৷ মহিলা ডাবলসে সানিয়ার সঙ্গী হবেন প্রার্থনা থোমবারে৷
গতবার লন্ডন ওলিম্পিকের আগেও পার্টনার বাছাই নিয়ে সমস্যা দেখা দিয়েছিল৷ অনভিজ্ঞ বিষ্ণু বর্ধনকে সঙ্গী হিসেবে পেয়েছিলেন পেজ৷ কোর্টের বাইরের একাধিক সমস্যায় সেবার হাতছাড়া হয়েছিল পদক৷ তাই এবার আর কোনও ঝুঁকি নেয়নি এআইটিএ৷ এই নিয়ে সপ্তমবার দেশের প্রতিনিধিত্ব করবেন কলকাতার ছেলে৷ যা বিশ্ব টেনিসে রেকর্ড৷ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে লি-ও বলে দিচ্ছেন, “বোপন্নাকে সঙ্গী করে রিও থেকে সোনা আনতে আমি প্রস্তুত৷”

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.