সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন লেখা বড় ব্যাকড্রপের সামনে তখন সেলিব্রেশন চলছে মোহনবাগান ক্রিকেটারদের৷ সাউন্ড সিস্টেমে তখন এক নাগাড়ে বেজে চলেছে, ডিজে ব্র্যাভোর চ্যাম্পিয়ন৷ টালিগঞ্জকে জেসি মুখার্জির ফাইনালে ৯ উইকেটে হারিয়ে দ্বিমুকুট মোহনবাগানের৷ নকআউটের পর এবার টি-২০৷সপ্তাহখানেক আগে ইডেনে গম্ভীরদের ম্যাচ হয়ে গেলেও, ইডেনে আইপিএলের রেশ! অন্তত শনিবার ইডেনে পা রাখলে তেমনই মনে হতে বাধ্য৷ ব্যাটসম্যানরা নামার সময় আইপিএলের মতো তুবড়ি ফাটছে৷ চার-ছয়ের সঙ্গে সঙ্গে ডিজের মিউজিক৷ সবটাই৷ পুরোটার কৃতিত্ব ওই একজনেরই–সৌরভ৷ ঘরোয়া ক্রিকেটেরও ভোল পাল্টে দিয়েছেন তিনি৷ সিএবি সভাপতির আশ্বাস, সামনের বছর আরও জাঁকজমক হবে৷
তবে আয়োজন যতটাই চাকচিক্যে ভরা, ফাইনাল ততটাই একপেশে৷ প্রথমে ব্যাট করে টালিগঞ্জ তোলে ১২৩৷ চার উইকেট জয়জিৎ বসুর৷ জবাবে আট ওভারের মধ্যেই জয়ের রান তুলে নিল বাগান৷ মূলত বিবেক সিংয়ের ব্যাটিংয়ে৷ ১৩ বলে হাফসেঞ্চুরি৷ রেকর্ড৷ কেউ কেউ বললেন, এর আগে ঘরোয়া ক্রিকেটে দ্রূততম হাফসেঞ্চুরি ছিল ১৫ বলে৷ শেষমেশ ২০ বলে ৭২৷ আইপিএলের পর ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামি দু’জনেই খেললেন৷ ঋদ্ধি এদিনই সেমিফাইনালে স্পোর্টিংয়ের বিরুদ্ধে ৭৩ রান করেন৷ সামিও বেশ ভাল বল করলেন৷ অন্য সেমিফাইনালে ভবানীপুরকে হারিয়ে টালিগঞ্জ ফাইনালে উঠলেও, ঋদ্ধির বিরুদ্ধে কোনওভাবে দাঁড়াতেই পারলেন না৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন