সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার সুযোগ পেয়েও নিজেদের প্রমাণ করতে ব্যর্থ কোচ শঙ্করলাল চক্রবর্তীর ছেলেরা৷ বৃহস্পতিবার টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ০-১ গোলে পরাজয় স্বীকার করতে হল বিদেমিদের৷ টালিগঞ্জের হয়ে জয়সূচক গোলটি করেন জোয়েল সানডে৷ ম্যাচের ৩২ মিনিটের মাথায় তাঁর জোরাল শট মোহনবাগানের গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়৷ এদিনের ম্যাচ জিতে চলতি কলকাতা লিগে অবনমন বাঁচাল টালিগঞ্জ অগ্রগামী৷
গত ২৯ আগস্টের ম্যাচ বাতিল হওয়ায় এদিনের ম্যাচ ছিল সবুজ-মেরুনের কাছে জবাব দেওয়ার ম্যাচ৷ কিন্তু ৮ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল মোহনবাগানকে৷ ৮৫ মিনিটের মাথায় শেষবারের মতো মরণকামড় দেওয়ার চেষ্টা করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হন ড্যানিয়েলরা৷ টালিগঞ্জের গোলরক্ষক খুঞ্জনকে আলাদা করে কৃতিত্ব দিতেই হবে৷ ৮৬ মিনিটের মাথায় আমিরির দূরপাল্লার জোরাল শট আটকে না দিলে এদিন ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত৷
এদিন বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন ডাফিরা৷ খোদ ডাফিকে এদিন কার্যত বাক্সবন্দি করে রেখেছিলেন রাকেশ মাসি৷ দুই দলেরই রক্ষণ এদিন বেশ নড়বড়ে দেখিয়েছে৷ কোনও দলই আজ প্রথম একাদশ নিয়ে নামেনি৷ মোহনবাগানের তিন ভরসা সঞ্জয় বালমুচু, রাজু গায়কোয়াড় ও প্রবীর দাস চলে গিয়েছেন আইএসএল খেলতে৷ ফলে বাগান অনেকটাই দুর্বল ছিল৷ একই পরিস্থিতির শিকার টালিগঞ্জও৷ সুরাবুদ্দিন, সন্তোষ, রাম, বিজয় মান্ডি নেই৷ মোহনবাগানের ডিফেন্সে সঞ্জয়, রাজুর জায়গায় এদিন খেললেন অসীম দে ও বিক্রমজিৎ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন