Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬

মরশুমের চতুর্থ মুকুট হাতছাড়া বাগানের

সিনিয়র নক-আউট ও জে সি মুখার্জি টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাগান। আবার গোলাপি বলে সিএবি সুপার লিগের ফাইনাল খেলে ইতিহাস রচনা করেছেন ঋদ্ধিরা। সেখানেও ভবানীপুরকে হারিয়ে ট্রফি জিতে নেন সামিরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০১৬, ২১:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০১৬, ২১:১৪

options
link
মরশুমের চতুর্থ মুকুট হাতছাড়া বাগানের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চতু্র্থ মুকুট মাথায় তোলার থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়েছিলেন ঋদ্ধিমান সাহারা। কিন্তু শেষমেশ তা আর হল কোথায়? মরশুম শেষ করতে হল তিনটে ট্রফি নিয়েই। পি সেনের ফাইনালে কালীঘাটের কাছে তারা হারল 8 রানে।

সিনিয়র নক-আউট ও জে সি মুখার্জি টি-টোয়েন্টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাগান। আবার গোলাপি বলে সিএবি সুপার লিগের ফাইনাল খেলে ইতিহাস রচনা করেছেন ঋদ্ধিরা। সেখানেও ভবানীপুরকে হারিয়ে ট্রফি জিতে নেন সামিরা। কিন্তু সোমবার সেই জয়ের ধারা বজায় রাখতে পারল না তারা। বাগানের ব্যাটিংয়ের সময় প্রবল বৃষ্টিতে দুবার খেলা বন্ধ হয়ে যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথমে ব্যাট করে চার উইকেটে ৩০৬ রান তোলে কালীঘাট। দুই ওপেনার ইশাঙ্গ জাগ্গি (১২৭) ও শিবশঙ্কর রায়ের (১৩৮*) সেঞ্চুরিতে ভর দিয়েই বাগানের সামনে রানের পাহাড় তৈরি করে তারা। বাগানের হয়ে দু’টি করে উইকেট নেন নীলকান্ত দাস, বিবেক রায়। বাগানের ব্যাটিংয়ের সময় দু’বার খেলা বন্ধ হয় বৃষ্টিতে। যার ফলে তাদের সামনে পরিবর্তিত টার্গেট দাঁড়ায়  ৩১ ওভারে ২০৮। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৯৯ রান তোলে। দেবব্রত দাসের ৭৭ রান ছাড়া এদিন আরও কেউই ৫০-এর গণ্ডি পেরোতে পারেননি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.