Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

রিওয় আক্রমণের মুখে সাংবাদিকদের বাস, ছড়াল আতঙ্ক

ঘটনায় আহত হয়েছেন তিন সাংবাদিক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১২:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১২:১৯

options
link
রিওয় আক্রমণের মুখে সাংবাদিকদের বাস, ছড়াল আতঙ্ক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওলিম্পিকের আসরে খবর জোগাড় করতে গিয়ে বিপাকে পড়লেন সাংবাদিকরা৷ তাঁদের বাস পড়ল আক্রমণের মুখে৷ ঘটনায় আহত হয়েছেন তিন সাংবাদিক৷

মঙ্গলবার বাস্কেটবল ভেনু থেকে মূল প্রেস সেন্টারে ফেরার সময় আক্রমণের মুখে পড়ে বাসটি৷ বাসের কাচের জানলা লক্ষ্য করে ভারী কিছু ছোড়া হয় বলে জানা যাচ্ছে৷ যদিও তা গুলি না পাথর তা এখনও স্পষ্ট নয়৷ প্রাণ বাঁচাতে সাংবাদিকরা সিটের নীচে মাথা লোকান৷ কেউ কেউ বাসের মেঝেতে শুয়ে পড়েন৷ আহত হন তিনজন সাংবাদিক৷ বাসে থাকা এক ব্রিটিশ চিত্রসাংবাদিকের মতে, কাচের জানলায় ক্ষত দেখে মনে হচ্ছে বুলেটই ছোড়া হয়েছিল বাস লক্ষ্য করে৷ কোনও সাংবাদিকের কথায়, তিনি গুলির আওয়াজও শুনেছেন৷ যদিও অন্য কোনও কোনও সাংবাদিকের মতে বাইরে থেকে ছোড়া ইট-পাথরেই জানলা ভেঙেছে৷ তবে গুলি পা পাথর যাই হোক, কেন এমন হামলা সে কারণ স্পষ্ট হয়নি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ তবে এখনও তাঁদের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি৷ শনিবার নিউজিল্যান্ড দলের মিডিয়া সেন্টারের কাছে একটি বুলেট পাওয়া যায়৷ তারপর এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে৷ পরপর হামলার ফলে  বড় কোনও হানাদারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে৷ ওলিম্পিক যাতে নিরাপদে শেষ হয় তা নিশ্চিত করতে আরও কড়া নিরাপত্তার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.