Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
উইম্বলডন

৩৭-এও জোশ অটুট, উইম্বলডনের ফাইনালে সেরেনা

বয়স তো সংখ্যা মাত্র।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৯, ১০:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৯, ১০:৫১

options
link
৩৭-এও জোশ অটুট, উইম্বলডনের ফাইনালে সেরেনা zoom

স্টাফ রিপোর্টার: বয়স যে একটা সংখ্যামাত্র তা বুঝিয়ে দিলেন সেরেনা উইলিয়ামস। ২০১৭-র সেপ্টেম্বরে মাতৃত্বের স্বাদ পেয়েছেন। কিন্তু এই কম সময়ের মধ্যেই ৩৭ বছর বয়সে আবার গ্র‌্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে গেলেন সেরেনা। এককথায় বারবোরা স্ট্রাইকোভাকে উড়িয়ে দিলেন তিনি। উইম্বলডনের সেমিফাইনালে এতটা একপেশে খেলা অতীতে হয়েছে কি না সন্দেহ। সেরেনা জিতলেন ৬-১, ৬-২ সেটে। যদি এবার উইম্বলডন জিততে পারেন, তাহলে অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের গ্র‌্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যাকে স্পর্শ করতে পারবেন। পৌঁছে যাবেন ২৪তম গ্ল্যান্ড স্ল্যাম জয়ের প্রান্তে।

[আরও পড়ুন: খেলায় নজর নেই সরকারের, সংসদে ফুটবল পায়ে অভিনব প্রতিবাদে প্রসূন]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেন্টার কোর্টে তিনি যে ফেভরিট তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ ছিল না। স্বভাবতই জেতার পর সেরেনা জানিয়ে দেন, “এই বছরটা আমার কাছে অবশ্যই আলাদা। আসলে আমি চেয়েছিলাম কিছু ম্যাচ খেলতে। বুঝতে পারছিলাম আবার আমি পুরনো ফর্মে ফিরে আসছি। আসলে টেনিসকে আমি বরাবরই ভালবেসে এসেছি। যতদিন পারব ততদিন এই খেলা চালিয়ে যেতে চাই।” সেরেনার প্রশংসা করে নাভ্রাতিলোভা বলেছেন, “সমর্থকরাই সেরেনাকে ফাইনালে চাইছিল। সেটাই পেয়েছে। হোমওয়ার্কের মূল্য পেয়েছে।”

[আরও পড়ুন: সেমিফাইনালে হারের পরই টিম ইন্ডিয়াকে বিদায় জানালেন দুই গুরুত্বপূর্ণ সদস্য]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.