সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্মম বললেও বোধহয় কম হয়৷ চিনের বিরুদ্ধে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতকে দেখে তেমনই মনে হল৷ শুরু থেকে শেষ পর্যন্ত একতরফা ম্যাচে ভারতের পক্ষে স্কোর ৯-০৷ সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলল তারা৷
গত ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ৩-২ স্কোরে জিতেছিল ভারত৷ সাধারণত এমন একটা কঠিন ম্যাচ জয়ের ঠিক পরের ম্যাচেই একটু ঢিলেমি আসে৷ কিন্তু, রোলান্ড ওটমান্সের এই দলে ঢিলেমির ব্যাপার নেইও৷ এতটাই মানসিকতায় বদল যে, পাকিস্তানের মতো হাই টেনশনের ম্যাচেও আলাদা চাপ বোধ হয় না৷ চিনের বিরুদ্ধে ম্যাচটাও তাই এমনই একটা ম্যাচ ছিল৷ খেলা শুরুর ন’মিনিটের মধ্যে গোল আকাশদীপের৷ ওই তখনই ভারত বুঝে যায় প্রতিপক্ষর শক্তি৷ বাকিটা তারা প্র্যাকটিস ম্যাচের ঢঙেই খেলল৷ আকাশদীপ এবং যশজিত কুলার দু’টো করে গোল করেন৷ বাকি গোলগুলো আফান ইউসুফ, রুপিন্দর পাল সিং, নিকিন থিমাইয়া, ললিত উপাধ্যায় ও দেবিন্দর বাল্মিকীর৷ গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে মালয়েশিয়ার সঙ্গে৷
ভারতের এই দলটার বিশেষত্ব, প্রথম থেকে শেষ পর্যন্ত গোলের জন্য চেষ্টা করে যায়৷ এতটুকু সময় ঢিলেমি নেই৷ বিলকুল অস্ট্রেলিয়ান মডেলের অনুকরণ করে খেলা৷ তবে চার কোয়ার্টারে এখন খেলাটাকে ভাগ করায় এর সঙ্গে মানাতে পারছেন ভারতীয় তারকারা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন