Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Mitrava Guha

বদলে ফেললেন পদকের রং, কমনওয়েলথ দাবায় সোনাজয়ী বাংলার মিত্রাভ

‘এবার প্রথম থেকেই ঠিক করি, সোনা জিততে হবে’, পদক জিতে জানান মিত্রাভ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ১৭:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ১৭:২৮

options
link
বদলে ফেললেন পদকের রং, কমনওয়েলথ দাবায় সোনাজয়ী বাংলার মিত্রাভ zoom
ফাইল ছবি

শিলাজিৎ সরকার: কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহ। প্রতিযোগিতার ওপেন বিভাগে ৯ পয়েন্টের মধ্যে সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলেন এই বাঙালি।

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ওপেন রাউন্ডে এমনিতে ভারতীয় দাবাড়ুরাই দাপট দেখান। শেষ ৯ সংস্করণেই সোনা জিতেছেন কোনও না কোনও ভারতীয়। মঙ্গলবার মালয়েশিয়ার মালেকায় সেই ধারা অব্যাহত রাখতে পেরে খুশি মিত্রাভ। মালেকা থেকে হোয়াটসঅ্যাপ কলে তিনি বললেন, “এখানে জিততে পেরে ভালো লাগছে। যে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াটা আত্মবিশ্বাস বাড়ায়। আশা করছি এই জয় ভবিষ্যতে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে।” গতবার শ্রীলঙ্কায় রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল মিত্রাভকে। এবার পদকের রং বদলে বাড়তি খুশি তিনি, “কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে শেষবার রুপো পাই। ফলে এবার প্রথম থেকেই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বাড়তি তৎপর ছিলাম। সেই লক্ষ্য পূরণ হয়েছে।” অবশ্য মালেকায় চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী প্রতিযোগিতা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তিনি। ৪ মার্চ থেকে মহারাষ্ট্রের নাসিকে শুরু হচ্ছে জাতীয় ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ। সেখানে ভালো ফল করাই আপাতত পাখির চোখ এই গ্র্যান্ডমাস্টারের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সবচেয়ে বেশি ভোট পেয়ে ফের রাজ্যসভায় জয়ী জয়া বচ্চন, চমক বিজেপিরও]

মালেকায় শুরু থেকেই চ্যাম্পিয়নের মেজাজে খেলেছেন মিত্রাভ। প্রথম রাউন্ডে স্থানীয় দাবাড়ু জিন চেং চংকে হারান তিনি। কালো ঘুঁটি নিয়ে খেলে ২৮ চালেই ম্যাচ জেতেন মিত্রাভ। পরের দুই রাউন্ডে অজি তু জিয়াং গুয়েন এবং সিঙ্গাপুরের কুইয়ানিউন গংকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেন তিনি। এরপর স্বদেশী দীপন চক্রবর্তীকে হারালেও পঞ্চম রাউন্ডে ভারতেরই গ্র্যান্ডমাস্টার এমআর ললিতবাবুর কাছে হার মানেন মিত্রাভ। ষষ্ঠ রাউন্ডে সিঙ্গাপুরের জেনং ওংয়ের সঙ্গে ড্র করেন তিনি। তবে এরপর আর থামানো যায়নি মিত্রাভকে। শেষ তিন রাউন্ডে ফের জয়ের হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন হয়ে যান তিনি। এই তিন রাউন্ডে তিনি যথাক্রমে মালয়েশিয়ার জুও রেন লিম এবং ভারতের বৈভর সুরি ও এস রোহিত কৃষ্ণকে হারিয়েছেন মিত্রাভ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পথে অন্তত জনা তিনেক গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন এই বাঙালি দাবাড়ু।

একা মিত্রাভই নন, মালেকা থেকে পদক নিয়ে ফিরছে আরও দুই বাঙালি দাবাড়ু। এরমধ্যে অনূর্ধ্ব-৮ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খুদে সর্বার্থ মণি। সম্ভাব্য ৯ পয়েন্টের মধ্যে ৯ পয়েন্টই পেয়েছে সে। অর্থাৎ সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে গতবছর অনূর্ধ্ব-৭ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া সর্বার্থ। অন্যদিকে, মেয়েদের অনূর্ধ্ব-১৪ বিভাগে রানার্স হয়েছে সপর্যা ঘোষ। গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে চারটি পদক পেয়েছিল বাংলার এই দাবাড়ু। তবে বাংলার আরেক গ্র্যান্ডমাস্টার সায়ন্তন দাস প্রতিযোগিতার ওপেন বিভাগে শেষ করেন নবম স্থানে।

[আরও পড়ুন: শুধুই ব্যবসায়িক সম্পর্ক, অর্পিতার কাকা হন পার্থ, আদালতে দাবি প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.