Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Neeraj Chopra

‘কেউ কেউ ধরেই নিয়েছিল আমার দ্বারা হবে না’, নব্বইয়ের জাদু ছুঁয়ে অভিভূত নীরজ

জ্যাভলিনে সব পাওয়া শেষ, দোহা ডায়মন্ড লিগের পরই বলে দিলেন তৃপ্ত নীরজ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৫, ১৪:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৫, ১৪:১৭

options
link
‘কেউ কেউ ধরেই নিয়েছিল আমার দ্বারা হবে না’, নব্বইয়ের জাদু ছুঁয়ে অভিভূত নীরজ zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেষ্টাটা শুরু হয়েছিল সেই ২০১৮ সালে। খুব কাছে এসেও বারবার ফিরে যেতে হয়েছে। অবশেষে কাঙ্ক্ষিত সাফল্য। অবশেষে ৯০ মিটারের জাদুসংখ্যা স্পর্শ। স্বাভাবিকভাবেই খানিকটা আবেগপ্রবণ নীরজ চোপড়া। দোহা ডায়মন্ড লিগে কেরিয়ারের সেরা পারফরম্যান্স দেখিয়ে ভারতের সোনার ছেলে বলে দিলেন, “অনেকে ধরেই নিয়েছিলেন আমার দ্বারা হবে না। আজ বহু ভারতীয়দের মাথা থেকে একটা দুশ্চিন্তা দূর হল।”

তিল তিল করে স্বপ্নটা বুকের মধ্যে জমিয়ে রেখেছিলেন নীরজ। একদিনে হয়নি, কিন্তু একদিন ঠিক হল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৯০ মিটারের দুর্ভেদ্য মাইলফলক অবশেষে টপকে গেলেন তিনি। শুক্রবার দোহায় ডায়মন্ড লিগে প্রথম স্থান দখল করতে না পারলেও ব্যক্তিগত লক্ষ্যে অনায়াসে পৌঁছে গেলেন দেশের সোনার ছেলে। শুক্রবার নিজের তৃতীয় চেষ্টায় ৯০.২৩ মিটার থ্রো করেন নীরজ। অলিম্পিকে সোনা জিতলেও এতদিন ব্যক্তিগত লক্ষ্যপূরণে ব্যর্থই হচ্ছিলেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই লক্ষ্যে পৌঁছে রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নীরজ বলে দিয়েছেন, “সেই ২০১৮ সাল থেকে চেষ্টা করছিলাম। বহুবার ৮৮ মিটার ছুড়েছি। ৮৯ মিটারের লক্ষ্যভেদ করেছি। ৯০ মিটার হচ্ছিল না। অবশেষে সেটা হল। অনেকে চিন্তায় ছিল। গোটা দেশ ভাবছিল কবে হবে। অবশেষে গোটা দেশ চিন্তামুক্ত হল। অনেকে ধরেই নিয়েছিলেন হয়তো আমি পারব না। এতদিন হচ্ছিল না। তাঁদের ঘাড় থেকেও একটা বোঝা নামল।” এখনও চোট পুরোপুরি সারেনি। তাই তিনি আশাবাদী, আগামী দিনে আরও ভালো পারফর্ম করতে পারবেন।

জ্যাভলিনের প্রায় সব সাফল্যই ছুঁয়ে ফেলেছেন নীরজ। ভবিষ্যৎ পরিকল্পনা কী? নীরজ বললেন, “কেরিয়ারে প্রায় সবই পেয়েছি। বলতে গেলে আমার সবটা পাওয়া শেষ। এখন চেষ্টা করব, আরও কতদিন দেশকে সাফল্য এনে দিতে পারি। যতদিন খেলব দেশকে গর্বিত করার চেষ্টা করব।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.