দীপক পাত্র, রিও ডি জেনেইরো: দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসাবে ব্রাজিলে অনুষ্ঠিত হল ওলিম্পিক৷ কিন্তু তার শেষদিনটা এমন হতাশাজনক হবে তা বোধহয় আশা করতে পারেননি আয়োজক কমিটির কর্তারা৷

সমাপ্তি অনুষ্ঠানে বিভিন্ন্ দেশের ক্রীড়াবিদদের প্যারেডের সময় মুষলধারে বৃষ্টি নামল৷ সঙ্গে ঝড়৷ তাতে অবশ্য ক্রীড়াবিদদের সেলিব্রেশনে টান পড়েনি৷

রেইন কোট পরেই একে অপরের সঙ্গে দেদার সেলফি তুললেন তাঁরা৷

কিন্তু আয়োজক কমিটির কর্তাদের মুখে তাতে হাসি ফোটার মতো কারণ ছিল না৷ গোটা স্টেডিয়ামের মাত্র সত্তর শতাংশ ভর্তি হয়েছিল৷

সমাপ্তি অনুষ্ঠানের টিকিটের দামও অনেক কম রাখা হয়েছিল৷ কিন্তু তা কেটে শো দেখার ইচ্ছাই যেন ছিল না ক্রীড়াপ্রেমীদের মধ্যে৷

উপস্থিত থাকার কথা ছিল পেলের৷ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ‘সুপার মারিও’ সেজেছিলেন৷

পরের ওলিম্পিক টোকিওতে হতে চলেছে৷ তারও ইঙ্গিত দেওয়া হল এদিন সমাপ্তি অনুষ্ঠানে৷ এক লম্বা স্ক্রিনে লেখা ফুটে উঠল, ‘সি ইউ ইন টোকিও৷’ অর্থাৎ, আবার টোকিওতে দেখা হবে৷

সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন