Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

নাইবা জেতা হল বিশ্বকাপ, ব্যর্থতাই মিলিয়ে দিল ফুটবলের দুই শ্রেষ্ঠ দূতকে

প্রিয় তারকার ব্যর্থতায় ভগ্নহৃদয় ভক্তদের কীর্তি ভাইরাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৮, ২১:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০১৮, ২১:২২

options
link
নাইবা জেতা হল বিশ্বকাপ, ব্যর্থতাই মিলিয়ে দিল ফুটবলের দুই শ্রেষ্ঠ দূতকে zoom

তনুময় ঘোষাল: কেউ বলেন ইনি সেরা, কেউ বলে উনি৷ ভক্তদের তর্কের মাঝে কখনও কি হেসে উঠেছিলেন অন্তর্যামী?  উত্তরটা জানা নেই কারও৷ কিন্তু, কোনও অচিন দেশের এক পরী যেন মিলিয়ে দিয়ে গেল দু’জনকেই৷ শ্রেষ্ঠত্বের দাবি শেষমেশ কি ‘সমুদ্রে মিশে গেল’? বিশ্বকাপ যে অধরা থেকে গেল ফুটবল বিশ্বের দুই মহাতারকার কাছেই৷ চিরকালীন ট্রাজিক হিরো হিসেবে থেকে গেলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বপ্নভঙ্গের যন্ত্রণায় ক্ষতবিক্ষত হতে হল মেসি ও রোনাল্ডো ভক্তদের৷ তাতে কী! কল্পনা আর কবেই বা সুখ-দুঃখের হিসেব কষেছে! সে তো আপন খেয়ালেই ডানা মেলেছে চিরকাল৷ বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছেন প্রিয় তারকারা৷ কল্পনার ছবিতেই তাই সান্ত্বনা খুঁজছেন ভক্তেরা৷

[বিশ্বকাপে ‘স্পর্শকাতর’ নেইমার, হাসির রোল নেটদুনিয়ায়]

কিন্তু, কী আশ্চর্য! সেই ছবি যতটা মেসির, ঠিক ততটা রোনাল্ডোরও! শুধু রোনাল্ডো বা মেসি-ই বা বলি কী করে! এ ছবি তো চিরকালীন! যাঁরা ফুটবল ভালবাসেন, এমন ছবিই তো দেখতে চান তাঁরা৷ মেসিকে যাঁরা ঈশ্বরের আসেন বসিয়েছেন তাঁরাও, রোনাল্ডোকে যাঁরা সর্বকালের শ্রেষ্ঠ ভাবেন তাঁরাও৷ ছবিটি হয়তো নেহাতই প্রতীকী, কাল্পনিক৷ কিন্তু,  আহা সত্যিই যদি এমনটা হত? বিশ্বকাপ জিততে পারেননি তো কী হয়েছে? ফুটবলের শ্রেষ্ঠ প্রতীক হতে পারতেন মেসি ও রোনাল্ডোই৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি বিশ্বকাপে একজনের নামের পাশে চারটি গোল৷ একক দক্ষতায় দলকে নক-আউটে তুলেছেন৷ মাঠে তাঁর শরীরী ভাষা নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের৷ তবে পরিসংখ্যানের বিচারে কিঞ্চিৎ পিছিয়ে অন্য জন৷ গোল করেছেন মাত্র একটি৷ বিশ্বকাপের প্রথম ম্যাচে যতটা উজ্জ্বল ছিলেন পর্তুগিজ মহাতারকা, যেন ততটাই নিষ্প্রভ ছিলেন আর্জেন্টিনার সুপারস্টার৷ কিন্তু, সমস্ত বাধাবিঘ্ন পেরিয়ে দলকে নক-আউটে তুলেছিলেন তিনিও৷ কিন্তু, ওই যে বলে না, বৃক্ষ তুমি কে? ফলেন পরিচয়েতে৷ ফল যদি একই হয়, তাহলে তো সব গাছই সমান৷ বিশ্বকাপে রোনাল্ডা ও মেসি তো তাই৷ সোনার পরীটাকে ছুঁতে পারেননি কেউই৷

[আর্জেন্টিনার বিপর্যয়ের দিনেও আলোচনার শীর্ষে চুম্বনরত ‘ভগবান’]

প্রিয় তারকার ব্যর্থতায় কি শুধু ক্ষতবিক্ষত হচ্ছেন ভক্তরাই? মেসি বা রোনাল্ডারও কি কিছু আসে-যায়নি?  ক্লাবের সাফল্য কি ঢেকে দিতে পারে দেশের জার্সিতে ব্যর্থতাকে? বোধহয় না৷ মেসি তো প্রকাশ্যে বহুবার সেকথা জানিয়েও দিয়েছেন৷ রোনাল্ডো হয়তো মুখে বলেননি, কিন্তু বিশ্বকাপের যে কটা ম্যাচে খেলেছেন, তাঁর শরীরী ভাষায় আকুলতা ছিল স্পষ্ট৷ তাই দুই মহাতারকার বুকের ভিতরেও যে তোলপাড় চলছে না, সেটাই বলি কী করে! কিন্তু, তাঁদের দুঃখ বুঝবে কে? স্বপ্নভঙ্গের যন্ত্রণা ভুলতে কেউ মেসি, কেউ রোনাল্ডোর ব্যর্থতাতেই তো সান্ত্বনা খুঁজছেন৷

[বিশ্বকাপ যাবে আসবে, বেঁচে থাক স্পোর্টসম্যান স্পিরিট]

ফুটবলের ৯০ মিনিট একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী৷ কিন্তু মাঠের বাইরে? বন্ধু কিংবা সহমর্মী তো হয়ে উঠতেই পারেন মেসি ও রোনাল্ডো৷ শনিবার রাতে বিশ্বকাপ থেকে দুই মহাতারকার প্রস্থানের পর তেমনই বেশ কয়েকটি  ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ দেখা যাচ্ছে, অশ্রুসজল চোখে প্রতিদ্বন্দ্বীর কাঁধে ভর দিয়েই মাঠ ছাড়ছেন মেসি৷ আর অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, পিছনে পড়ে বিশ্বকাপের ট্রফি৷ কাঁধে হাত রেখে যেন কোনও দূর গ্রহে পাড়ি দিচ্ছেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা৷ ছবি প্রতীকি৷ কাল্পনিক৷ কিন্তু, বাস্তবটা কী ভীষণরকমই না সত্যি! এই ছবি দেখে যেকোনও ফুটবলপ্রেমী বলে উঠবেন, সত্যি যদি এমনটা হত! সাফল্য তাঁদের করে তুলেছে একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী , ব্যর্থতাই না হয় মিলিয়ে দিক ফুটবলের শ্রেষ্ঠ দুই দূতকে! তাঁরা হয়ে উঠুন স্পোর্টসম্যান স্পিরিটের শ্রেষ্ঠ উদাহরণ! নাইবা জেতা হল বিশ্বকাপ৷

[অধরা সোনার পরী, বিশ্বকাপের ট্র্যাজিক নায়কই থেকে গেলেন মেসি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.