Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বিকিনি-গার্লদের সঙ্গে ‘রোম্যান্টিক’ রোনাল্ডো!

শুক্রবার ইবাজায় কখনও ইয়টের ডেকে, কখনও বা সুইমিং পুলের ধারে দেখা গেল রোনাল্ডো৷ তাঁর হাবভাবেই স্পষ্ট, 'হট অ্যান্ড সিজলিং' তরুণীদের সান্নিধ্যটা বেশ উপভোগ করছেন তিনি৷ একসঙ্গে স্নান থেকে কোমরে হাত রেখে কোজি ডান্স, সবই চলল একের পর এক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৪:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৪:১৯

options
link
বিকিনি-গার্লদের সঙ্গে ‘রোম্যান্টিক’ রোনাল্ডো! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেও সমালোচনার মুখে পড়েছেন, ভবিষ্যতেও হয়তো পড়তে হবে৷ কিন্তু তাতে কি সত্যিই কিছু যায়-আসে সিআর সেভেনের! বোধহয় না৷ তাহলে কি আর ক্যামেরার সামনে এমনটা করতে পারতেন?
দলকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতিয়েছেন৷ এবার দেশের জার্সি গায়ে ইউরো কাপের মঞ্চে গুরু-দায়িত্ব পালন করতে নামার পালা৷ তবে তার আগে আরও একটা বিরতি৷ আর বিরতিতে এক্কেবারে অন্য মেজাজে দেখা মেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর৷ সিক্স প্যাক অ্যাব আর বিকিনি গার্ল৷ মাঠের বাইরে রিয়াল স্ট্রাইকারের ইউএসপি তো এটাই৷ বিরতিতেও তাই সংবাদের শিরোনামে থাকেন তিনি৷ ক্যামেরা যেন তাঁর দিকেই তাক করা থাকে৷ তা থাক৷ কোনও কিছুই তোয়াক্কা করেন না তিনবারের ব্যালন ডি’অর জয়ী তারকা৷ আর সেই জন্যই অবলীলায় ইয়টে বিকিনি পরিহিতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে শুয়ে থাকতে পারেন তিনি!
cr1
শুক্রবার ইবিজায় কখনও ইয়টের ডেকে, কখনও বা সুইমিং পুলের ধারে দেখা গেল রোনাল্ডো৷ তাঁর হাবভাবেই স্পষ্ট, ‘হট অ্যান্ড সিজলিং’ তরুণীদের সান্নিধ্যটা বেশ উপভোগ করছেন তিনি৷ একসঙ্গে স্নান থেকে কোমরে হাত রেখে কোজি ডান্স, সবই চলল একের পর এক৷

cr7
বাবার এসব ‘দুষ্টুমি’ আবার জুনিয়র রোনাল্ডোর চোখে পড়ছে না তো? কে জানে!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

cr2

বুঝুন কাণ্ড!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.