Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

মরশুমের পঞ্চম খেতাব স্যান্টিনার

এলিনা ভেসনিনা-একতারিনা মাকারোভাকে তারা হারালেন ৬-১, ৬(৫)-৭, ১০-৩-এ৷ সিডনি, ব্রিসবেন, অস্ট্রেলিয়ান ওপেন ও সেন্ট পিটারসবার্গে জয়ের পর এবার রোম জয়৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৪:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৪:০৮

options
link
মরশুমের পঞ্চম খেতাব স্যান্টিনার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যান্টিনা জুটির রাজত্বের একটি মানচিত্র ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুড়ে৷ তাতে সিডনি, ব্রিসবেন, লন্ডনের সীমানা ছাড়িয়ে ইতালিতেও ছড়িয়ে পড়েছে সেই রাজত্ব৷ মরশুমের পাঁচ নম্বর খেতাব জিতে নিলেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস৷ রোম ওপেনের চ্যাম্পিয়ন হল স্যান্টিনা জুটি৷
এলিনা ভেসনিনা-একতারিনা মাকারোভাকে তারা হারালেন ৬-১, ৬(৫)-৭, ১০-৩-এ৷ সিডনি, ব্রিসবেন, অস্ট্রেলিয়ান ওপেন ও সেন্ট পিটারসবার্গে জয়ের পর এবার রোম জয়৷ সব থেকে বড় কথা, এই প্রথম লাল ক্লে কোর্টে জয় পেলেন সানিয়ারা৷ তার থেকেও বড় কথা, পরের সপ্তাহ থেকে ফরাসী ওপেন শুরু৷ তার আগে এই জয় অবশ্যই সানিয়া-হিঙ্গিসদের বাড়তি আত্মিবশ্বাস জোগাবে৷ এই নিয়ে ১৪ তম খেতাব জিতল সানিয়া-হিঙ্গিস জুটি৷ তবে এদিন ভেসনিনা-মাকারোভা জুটির বিরু‌দ্ধে সহজে জয় পাননি তারা৷

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.