সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞাপনে বিষ্ণুর বেশে এসে পড়েছিলেন বিপাকে৷ অবশেষে ফৌজদারি মামলা থেকে রেহাই মিলল মহেন্দ্র সিং ধোনির৷ সোমবার সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিল৷
একটি ম্যাগাজিনের প্রচ্ছদে বিষ্ণুবেশে দেখা গিয়েছিল ধোনিকে৷ ছবিতে তাঁর বিভিন্ন হাতে ছিল নানা সামগ্রী, এমনকী জুতোও৷ ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার জন্য ভারত অধিনায়কের বিরুদ্ধে কর্নাটকের আদালতে মামলা রুজু হয়েছিল৷ অভিযোগ এনেছিলেন এক সমাজকর্মী৷ কিন্তু এদিন সুপ্রিম কোর্ট সেই অভিযোগ খারিজ করে দিল৷ ধোনির বিরুদ্ধে কর্নাটক হাই কোর্টের বিচার প্র্ক্রিয়ার উপরও সমাপ্তি টেনে দিল সর্বোচ্চ আদালত৷ বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন এক বেঞ্চ এই নির্দেশ দিয়ে জানাল, নিম্ন আদালতের কাজে আমরা হস্তক্ষেপ করছি৷ অভিযুক্তর বিরুদ্ধে সমন জারি-সহ সমস্ত প্রক্রিয়া খারিজ করে দেওয়া হচ্ছে৷ অভিযোগ খতিয়ে দেখেই এই নির্দেশ দেওয়া হচ্ছে৷ ফলে টানা একবছর ধরে চলতে থাকা এই অভিযোগ থেকে পুরোপুরি মুক্তি পেলেন ধোনি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন