Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআই থেকে অপসারিত অনুরাগ ঠাকুর

বিসিসিআই সভাপতি পদ থেকে অনুরাগ ঠাকুরকে বরখাস্ত করল দেশের সর্বোচ্চ আদালত৷ সরানো হল সচিব অজয় শিরকেও৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ১২:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৭, ১২:০৮

options
link
সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআই থেকে অপসারিত অনুরাগ ঠাকুর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম নির্দেশে ভারতীয় ক্রিকেটের বড় রদবদলের প্রত্যাশা ছিলই৷ ঘটনা ঘটল সেই অনুযায়ী৷ বিসিসিআই সভাপতি পদ থেকে অনুরাগ ঠাকুরকে বরখাস্ত করল দেশের সর্বোচ্চ আদালত৷ সরানো হল সচিব অজয় শিরকেও৷

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে স্বচ্ছতা আনতে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন বিচারপতি আর এম লোধার নেতৃত্বে একটি কমিটি তৈরি হয়েছিল৷ সেই কমিটি বোর্ডকে বেশ কিছু সুপারিশ দিয়েছিল৷ এক রাজ্য এক ভোট, সত্তরোর্ধ্ব ব্যক্তি দায়িত্বে থাকতে পারবেন না, কেন্দ্রীয় মন্ত্রীরা বোর্ডের কোনও পদাধিকার পাবেন না, জোন ভিত্তিক নির্বাচক না বেছে গোটা দেশ থেকে তিনজন নির্বাচক বাছা হোক বলে সুপারিশ করা হয়েছিল৷ যা মানা তো দূর অস্ত, দিনের পর দিন কমিটির সুপারিশের বিরুদ্ধাচরণ করে যাচ্ছিল বোর্ড৷ ফলে বোর্ডের শীর্ষ নেতৃত্বকে ছেঁটে ফেলার সম্ভাবনাই জোরদার হচ্ছিল৷ সেই মর্মে একটি রিপোর্টও জমা দেয় লোধা কমিটি৷ যেখানে বোর্ডের শীর্ষ কর্তাদের অপসারণ দাবি করা হয়েছিল৷ এদিন সুপ্রিম রায়ে সে সম্ভাবনায় সিলমোহর পড়ল৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রায় ঘোষণার পর বিচারপতি লোধা জানান, “এটা হওয়ারই ছিল৷  এ নিয়ে তিনটি রিপোর্ট জমা দেওয়া হয়েছিল৷ তখন তা বাস্তবায়িত হয়নি৷ প্রত্যেকের মাথায় রাখা উচিত, সুপ্রিম কোর্ট যখন কোনও রায় দেয় তখন সকলকেই তা মেনে চলতে হবে৷ আইনের উর্ধ্বে কেউ নেই৷”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.