Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬

কোহলি-পুজারার সঙ্গে ছবি পোস্ট করে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার ধাওয়ান

ব্যঙ্গে বিঁধছেন নেটিজেনরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০১৮, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০১৮, ১৫:১৪

options
link
কোহলি-পুজারার সঙ্গে ছবি পোস্ট করে নেটদুনিয়ায় কটাক্ষের শিকার ধাওয়ান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে আর একদিন, তারপরই শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজ। তার আগে অবশ্য বেশ ফুরফুরে ভারতীয় শিবির। রীতিমতো ছুটির মেজাজে টিম ইন্ডিয়ার তারকার। সোশ্যাল মিডিয়াতেও তাই উকিঝুঁকি মারতে দেখা যাচ্ছে বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের। রোমান্টিক মুডে অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করেছেন বিরাট। সে ছবি নিয়ে নেটিজেনদের বিশেষ কিছু বলার না থাকলেও ধাওয়ানের পোস্ট করা একটি ছবিতে বিস্তর কাদা ছোড়াছুড়ি চলছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[বিদেশেও সেরা দল হয়ে উঠতে পারি, সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী শাস্ত্রী]

নিজের টুইটার অ্যাকাউন্টে ভারতীয় শিবিরের দুই অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান বিরাট কোহলি এবং পুজারার সঙ্গে ছবি পোস্ট করেন শিখর ধাওয়ান। ছবির ক্যাপশনে লেখা ছিল “ক্যায়সে না হো গুজারা, জব সাথ হো কোহলি অউর পুজারা”। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় কোহলি-পুজারারা সঙ্গে থাকলে দিন কাটতে কোনও অসুবিধা হয় না। শিখরের ছবি পোস্টের পরই ঝাঁপিয়ে পড়েন নেটিজেনরা। টার্গেট করেন ব্যাট হাতে ভারতীয় দলের ওপেনারের খারাপ ফর্মকে। ‘হয় রান করুন নাহলে দল থেকে আপনাকেও বাদ পড়তে হবে’, পরামর্শ নেটদুনিয়ার।

[বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তারকা? ব্যাট হাতে তাক লাগাল ২ বছরের খুদে]

আগামী ১ আগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। বিগত দুই সিরিজের লজ্জাজনক স্মৃতি ভুলতে মরিয়া ভারত। সম্প্রতি অনুশীলন ম্যাচে খুব একটা সন্তোষজনক ছিল না ভারতের পারফরম্যান্স। তবে টেস্টে ভাল পারফর্ম করার ব্যপারে আশাবাদী টিম ইন্ডিয়া।  

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.