Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

রিও অলিম্পিকে খেলতে যাওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল, মত সাইনার

কিন্তু কেন এ কথা বললেন তিনি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:১৫

options
link
রিও অলিম্পিকে খেলতে যাওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল, মত সাইনার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে সিন্ধু এবং পরে সাইনা, গ্লাসগোয় অনুষ্ঠিত বিশ্বব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠে ভারতের পক্ষে মোট দু’টি পদক নিশ্চিত করলেন দুই হায়দরাবাদি কন্যা। সিন্ধু সহজে জিতলেও সহজে জয় পেলেন না সাইনা। কোয়ার্টার ফাইনালে ক্রিস্টি গিলমোরকে হারাতে তাঁর লেগে গেল তিন সেট। খেলার ফল সাইনার পক্ষে ২১-১৯, ১৮-২১, ২১-১৫। সেমিফাইনালে জাপানের সপ্তম বাছাই নোজোমি ওকুহারার মুখোমুখি হবেন হায়দরাবাদি এই শাটলার। এর মধ্যেই এতদিন পরে অলিম্পিকে অংশ গ্রহণ করা নিয়ে মুখ খুললেন তিনি। শুক্রবার শেষ চারে ওঠার পর স্বীকার করে নিলেন চোট নিয়ে অলিম্পিকে অংশগ্রহণ করাটা তাঁর একদমই উচিত হয়নি।

[চিনা প্রতিপক্ষকে উড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত সিন্ধুর]

চোট নিয়ে খেলতে নেমে রিও-তে দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন ভারতের তারকা। প্রায় একবছর পর সাইনা তুলে আনলেন ওলিম্পিকের ব্যর্থতার প্রসঙ্গ। সাইনা বলেন, “আমার মধ্যে কী চলছিল, সেটা শুধু আমিই জানি। এখন মনে হচ্ছে, রিও-তে না গেলেই বোধহয় ভাল হত। আসলে চোটের পরিমাণ ঠিক কতটা, তখন বুঝতেই পারিনি। আমার পরিবার এবং কোচ শুধু বিশ্বাস করতেন আমি আবার আগের ফর্মে ফিরে আসব। বিশ্বচ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছি ঠিকই, কিন্তু এখনও আমি পুরোপুরি সুস্থ নই। ডান পায়ের হাঁটুতে সমস্যা হচ্ছে। যাই হোক, জিততে পেরেছি বলে ভাল লাগছে।” সেমিফাইনালে উঠলেও সাইনা মনে করছেন এখনও তাঁর সেরাটা দিতে পারেননি। আগের তুলনায় অনেক ফিট হয়েছেন। ক্ষুরধার হয়েছে তাঁর খেলা। কিন্তু আরও উন্নতি দরকার। জানান, “আমি কিন্তু এখনও ভাল খেলতে পারছি না। চোট কাটিয়ে ফিরে এসেছি। তবে এটা বুঝতে পারছি, ভাল খেলতে হলে নিজেকে তৈরি রাখতে হবে। দেখা যাক, টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে কী হয়। সত্যি কথা বলতে কী, নিজের একশো শতাংশ এখনও দিতে পারিনি। তা সত্ত্বেও জিতেছি। এটাই বড় ব্যাপার।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিয়ের পর এবার ভক্তদের জন্য সুখবর মেসির, জানেন কী?]

কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রসঙ্গে সাইনা জানালেন, “আমি জানতাম, গিলমোর লড়াই করবে। তবে ও এত দ্রুত কোর্টের মধ্যে নড়াচড়া করবে বুঝতে পারিনি। বেশ কয়েকটা কঠিন র‌্যালি হয়েছি। ও সত্যিই ভাল খেলেছে। প্রতিটি পয়েন্টের জন্য আমাকে লড়তে হয়েছে। সেমিফাইনালের আগে এই ধরনের লড়াই বাড়তি আত্মবিশ্বাস এনে দেয়। এমনকী, তৃতীয় গেমে অনেকটা এগিয়ে যাওয়ার পরও ভাবতে পারিনি গিলমোর ম্যাচে ফেরার জন্য এভাবে মরিয়া হয়ে ঝাঁপাবে।” সেমিফাইনালে সাইনার প্রতিপক্ষ জাপানের নোজোমি ওকুহারা। যিনি আবার বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্যারোলিন মারিনকে হারিয়েছেন। সাইনা বলছিলেন, “আমি পদক জয়ের আশা করিনি। তা সত্ত্বেও সেমিফাইনালে উঠেছি। দারুণ লাগছে। তবে শেষ চারের লড়াইটা আরও কঠিন। লড়তে হবে।”

[ব্যাটিং অর্ডারে পরিবর্তন করে কোনও ভুল করিনি, বলছেন বিরাট]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.