Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

নারী দিবসে প্রকট লিঙ্গ বৈষম্য, বিরাটদের তুলনায় হাত খালিই মিতালিদের

বিশ্বকাপ ফাইনালিস্টদের জন্য শুধুই অবজ্ঞা বোর্ডের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:২১

options
link
নারী দিবসে প্রকট লিঙ্গ বৈষম্য, বিরাটদের তুলনায় হাত খালিই মিতালিদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস। কিন্তু একবিংশ শতকে এসেও লিঙ্গ বৈষম্য ঘুচল না। মুখেই শুধু বুলি। নারী-পুরুষ সাম্যতা যে স্রেফ ধুঁয়ো সেটাই ফের দেখিয়ে দিল বিসিসিআই। বিরাটদের তুলনায় এখনও মিতালিদের যোগ্য সম্মান দেখানোর প্রয়োজন মনে করল না বোর্ড। পুরুষ ক্রিকেটাররা যেখানে কোটি কোটি টাকা পাচ্ছেন, সেখানে ঝুলনদের কপালে জুটল ৫০ লক্ষ। বিশ্বকাপের ফাইনালিস্টদের জন্য ভাবার সময় কি নেই বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশনের (সিওএ) কাছে? নারী দিবসে প্রশ্ন ঘুরছে নেটদুনিয়ার দেওয়ালে দেওয়ালে।

[বোর্ডের কন্ট্রাক্ট লিস্ট থেকেও বাদ শামি, প্রশ্নের মুখে কেরিয়ার]

বুধবারই নতুন কন্ট্রাক্ট লিস্ট প্রকাশ করেছে বোর্ড। সেখানে গ্রেড এ প্লাস ক্যাটেগরিতে রয়েছেন বিরাট, ধাওয়ান, রোহিত, ভুবনেশ্বর ও বুমরাহ। গ্রেড এ প্লাস ক্যাটেগরির ক্রিকেটাররা পাবেন বার্ষিক ৭ কোটি টাকা। যা আগে ছিল ২ কোটি টাকা। উল্লেখযোগ্য ব্যাপার, ধাওয়ানের একবছরে ১৩০০% টাকা বাড়িয়েছে বোর্ড। সেটাই নজরে পড়েছে নেটিজেনদের। কিন্তু মহিলা ক্রিকেটারদের জন্য ছিঁটেফোটাও দেয়নি বোর্ড। গ্রেড এ প্লাস ক্যাটেগরিতে রয়েছেন মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রিত কৌর ও স্মৃতি মারদানা। তাঁদের বার্ষিক ৫০ লক্ষ টাকা দেবে বোর্ড। তাহলেই বুঝুন। কোথায় ৭ কোটি আর কোথায় ৫০ লক্ষ! বোর্ডের মধ্যেই এই লিঙ্গ বৈষম্য নিয়ে চটেছেন ক্রীড়াপ্রেমীরা। শুধু গত বিশ্বকাপই নয়, বছরভর দুর্দান্ত পারফরম্যান্স মিতালিদের। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টি-২০ সিরিজ জয়। তার পরেও মহিলা ক্রিকেটারদের প্রতি এই অবজ্ঞা কোনওমতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন অনেকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[নিয়মরক্ষার ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় রমনদীপদের]

দেশের কিংবদন্তী মহিলা ক্রিকেটার তথা প্রাক্তন ভারত অধিনায়ক ডায়ানা এডুলজি বোর্ডের এই পদক্ষেপকে অপমান হিসাবে আখ্যা দিয়েছেন। বিষোদগার করেছেন, বিসিসিআই শুধু চালাতে হবে বলে মহিলা ক্রিকেট দলকে চালাচ্ছে। লোক দেখানো এই চুক্তিকে অবিলম্বে খারিজ করার দাবি জানিয়েছেন এডুলজি। নারী-পুরুষ সমান সমান এ শুধু ফাঁকা বুলিই হয়ে রইলো, অন্তত বোর্ডের সিদ্ধান্তে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.