Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বেল-নাদালদের এবার পিছনে ফেললেন বিরাট

এদিকে, ব্রেক-আপ পর্ব শেষ করে ফের কাছাকাছি বিরুষ্কা৷ বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে ফের একসঙ্গে দেখা গেল দুই লাভ-বার্ডকে৷ আপকামিং ছবি সুলতান-এর প্রচারে বুদাপেস্ট যাচ্ছেন অনুষ্কা৷ তাঁকে ছাড়তেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন বিরাট৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১৩:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১৩:০৯

options
link
বেল-নাদালদের এবার পিছনে ফেললেন বিরাট zoom

স্টাফ রিপোর্টার: এবার রাফায়েল নাদাল, জেমস রডরিগেজ, ওয়েন রুনিদেরও পিছনে ফেললেন বিরাট কোহলি৷ সাম্প্রতিক জনপ্রিয় একটি স্পোর্টস চ্যানেল বিশ্বের সেরা ক্রীড়াবিদের একশো জনের তালিকা প্রকাশ করে৷ সেখানে বিরাট কোহলি রয়েছেন আট নম্বরে৷ বিরাট ছাড়াও সেই লিস্টে দু’জন ভারতীয়৷ মহেন্দ্র সিং ধোনি ও সানিয়া মির্জা৷
ব্যক্তিগত এনডোর্সমেন্ট, স্যালারি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে জনপ্রিয়তা, এই সবের উপর ভিত্তি করে তালিকা তৈরি হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, বিরাট কোহলির জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে৷ টি-২০ বিশ্বকাপ থেকে দুরন্ত ফর্মে রয়েছেন৷ এবার আইপিএলে একের পর এক রেকর্ড করেছেন৷ আইপিএল-এর এক মরশুমে চারটি সেঞ্চুরি এর আগে কারও ছিল না৷ চ্যাম্পিয়ন না হতে পারলেও জনপ্রিয়তার দিক থেকে সবাইকে পিছনে ফেলে দিচ্ছেন তিনি৷ টেনিস তারকা রাফায়েল নাদাল, কলম্বিয়ার ফুটবল স্টার জেমস রডরিগেজ, রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেলদের পিছনে ফেলে দিয়েছেন তিনি৷ বিরাটের পরই রয়েছেন রডরিগেজ৷ নাদাল রয়েছেন দশ নম্বরে৷ একে অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷
ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রয়েছেন ১৪ নম্বরে৷ যতই তিনি টেস্ট ছেড়ে দিন কিংবা আইপিএলে তাঁর দল চূড়ান্ত ব্যর্থ হোক, সমীক্ষায় দেখা যাচ্ছে ধোনির জনপ্রিয়তা এতটুকু কমেনি৷ বিরাট-ধোনি ছাড়াও প্রথম একশোয় রয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা৷

anushka
এদিকে, ব্রেক-আপ পর্ব শেষ করে ফের কাছাকাছি বিরুষ্কা৷ বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে ফের একসঙ্গে দেখা গেল দুই লাভ-বার্ডকে৷ আপকামিং ছবি সুলতান-এর প্রচারে বুদাপেস্ট যাচ্ছেন অনুষ্কা৷ তাঁকে ছাড়তেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন বিরাট৷ প্রতিবারের মতো এবারও ক্যামেরাকে এড়াতে পারলেন না তাঁরা৷ গাড়ি থেকে নামার সময় এক অপরকে চুমু খেলেন৷ তার সেই মুহূর্ত ক্যামেরা বন্দি হল৷ তাঁদের কেমিস্ট্রি থেকে স্পষ্ট, “পিকচার অভি ভি বাকি হ্যায়৷”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

anushka11

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.