Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বাবা ট্রফি জেতায় অভিনব সেলিব্রেশন খুদে মেসির, ভাইরাল ভিডিও

দেখে নিন খুদে মাতেওর কাণ্ড!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৭, ১৫:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০১৭, ১৫:৪২

options
link
বাবা ট্রফি জেতায় অভিনব সেলিব্রেশন খুদে মেসির, ভাইরাল ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছে বাবা’র দল৷ ডিপার্টিভো অ্যালাভেসকে হারিয়ে ক্লাবকে কাপ এনে দিয়েছেন লিও মেসি৷ সেরা হওয়ার জন্য কাপ? সেটা আবার কী! কাপ মানে তো যে পাত্রে পানীয় ঢেলে পান করা হয়! হ্যাঁ৷ কাপ বলতে লিও মেসির ছোট ছেলে মাতেও আপাতত এতটুকুই বোঝে৷ আর সেই কাপ হাতে পেয়ে মিষ্টি মাতেও যা করল, সেই ভিডিওই এখন নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷

পাঁচ বছর পর লা লিগা হাতছাড়া হয়েছে বার্সেলোনার৷ চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই ছিটকে গিয়েছিল দল৷ তাই সমর্থকদের মুখে হাসি ফোটাতে কোপা দেল রে-কেই পাখির চোখ করেছিলেন মেসিরা৷ শনিবার রাতে সেই লক্ষ্যপূরণ হয়৷ অ্যালাভেসকে ৩-১ গোলে হারিয়ে ২৯ বারের জন্য টুর্নামেন্টের খেতাব ঘরে তোলে বার্সা৷ গোল করে প্রথমেই দলকে এগিয়ে দিয়েছিলেন এলএম টেন৷ বাকি দু’টি গোল নেইমার এবং প্যাকোর৷ গত তিন বছরে ক্লাবকে এই নিয়ে মোট ন’টি ট্রফি এনে দিয়ে বিদায় জানালেন কোচ লুই এনরিকে৷ জয়ের পর কোচের মুখে শোনা গেল মেসির প্রশংসা৷ এনরিকে জানান, “লা লিগা হাতছাড়া হওয়ার পর দলকে লড়াইয়ে অনুপ্রেরণা দিয়েছিলেন আর্জেন্টাইন তারকাই৷ মেসির সেরা সময়টায় ক্লাবের সঙ্গে যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে আমার৷ ওর এমন পারফরম্যান্সে আমি আপ্লুত৷” তবে মাঠে এলএম টেন নজর কাড়লেও ট্রফি জয়ের পর সব ক্যামেরা ঘুরে গেল আরেকজনের দিকে৷ তিনি খুদে মেসি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ভারত-পাক ম্যাচের আগে ফের ‘মওকা মওকা’র নতুন ভিডিওয় মজে নেটদুনিয়া]

মেসির খেলা দেখতে ভিসেন্তে ক্যাল্ডেরনে দুই ছেলে নিয়ে পৌঁছে গিয়েছিলেন গার্লফ্রেন্ড অ্যান্তোনেলা৷ ম্যাচ শেষে পরিবারের সঙ্গে জয়ের সেলিব্রেশনে মাতেন বার্সা সুপারস্টারও৷ দুই ভাই থিয়াগো এবং মাতেও মাঠে নেমে পড়ে৷ সেই সময়ই থিয়াগো একটি কাপ বাড়িয়ে দেয় ভাইয়ের হাতে৷ যে কাপ হাতে পেতেই সোজা তাতে মুখ লাগিয়ে বসে মাতেও৷ ঠিক বাড়িতে যেভাবে গ্লাস বা কাপে চুমুক দিয়ে পান করতে অভ্যস্ত সে৷ ছুটে গিয়ে বাবাকেও দেখায় যে দাদা একটি কাপ দিয়েছে তাকে৷ তার দুষ্টু মিষ্টি কাণ্ড দেখে দর্শকদের মুখে একটি শব্দই শোনা যাচ্ছে, ‘অঅঅঅঅ…৷’

[চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবার ফাইনালে এমন ঘটনা ঘটতে চলেছে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.