Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

২২ তম গ্র্যান্ড স্লাম জিতে স্টেফির ‘গ্রাফ’ ছুঁলেন সেরেনা

শনিবার মহিলা সিঙ্গলসের ফাইনালে বিপক্ষকে জায়গাই দিলেন না বিশ্বের এক নম্বর সেরেনা৷ সেন্টার কোর্টে ৮১ মিনিটের লড়াইয়ের পর চতু্র্থ বাছাই জার্মান তারকাকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে ট্রফি ঝুলিতে ভরে ফেললেন তিনি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৬, ২২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০১৬, ২২:০৯

options
link
২২ তম গ্র্যান্ড স্লাম জিতে স্টেফির ‘গ্রাফ’ ছুঁলেন সেরেনা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান৷ কিংবদন্তি স্টেফি গ্রাফের রেকর্ডের ‘গ্রাফ’ ছুঁয়ে ফেললেন সেরেনা উইলিয়ামস৷ অ্যাঞ্জেলিক কারবারকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে সপ্তমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন মার্কিন টেনিসতারকা৷ সেই সঙ্গে স্টেফিগ্রাফের ২২টি গ্র্যান্ড স্লাম খেতাব জয়ের মাইলস্টোনও ছুঁলেন তিনি৷

শনিবার মহিলা সিঙ্গলসের ফাইনালে বিপক্ষকে জায়গাই দিলেন না বিশ্বের এক নম্বর সেরেনা৷ সেন্টার কোর্টে ৮১ মিনিটের লড়াইয়ের পর চতু্র্থ বাছাই জার্মান তারকাকে ৭-৫, ৬-৩ সেটে হারিয়ে ট্রফি ঝুলিতে ভরে ফেললেন তিনি৷ ২১টি গ্র্যান্ড স্লাম জয়ের পর আটকে গিয়েছিলেন সেরেনা৷ গত বছর উইম্বলডনের পর থেকেই ২২তম ট্রফিটা অধরা থেকে গিয়েছিল৷ অবশেষে হতাশা মিটল তাঁর৷ জয়ের পর সেরেনা বলেন, ‘এই জায়গায় পৌঁছতে পেরে দারুণ লাগছে৷ সেন্টার কোর্টে ২২ তম গ্র্যান্ড স্লাম জয়ের মজাটাই আলাদা৷’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.