সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকর, বিগ বি-র মতো কিংবদন্তি তারকাদের জন্মদিনে তাঁদের টুইটার অ্যাকাউন্টে শুভেচ্ছার বন্যা বয়ে যায়৷ তা সত্ত্বেও সারা দেশ একজনের শুভেচ্ছা বার্তা পড়ার অপেক্ষায় বসে থাকেন৷ তিনি হলেন বীরেন্দ্র শেহবাগ৷ কারণ তাঁর শুভেচ্ছা জানানোর ধরন এক্বেবারে হটকে৷ বীরু পাজির মতো রসাল টুইট তো আর সবাই করতে পারেন না৷ তাই বাইশ গজের মতো মাইক্রো ব্লগিং সাইটেও দারুণ জনপ্রিয় প্রাক্তন ভারতীয় ওপেনার৷ বৃহস্পতিবারটা ছিল শেহবাগকে শুভেচ্ছা জানানোর দিন৷ কারণ এদিন ৩৯ বছরে পা দিলেন তিনি৷ আর তারই মধ্যে উঠে এল এক নয়া তথ্য৷
কী সেই তথ্য? সৌরভ গঙ্গোপাধ্যায় বা মহেন্দ্র সিং ধোনি নন৷ বীরুর চোখে টিম ইন্ডিয়ার সেরা অধিনায়ক অনিল কুম্বলে৷ বর্তমান ভারতীয় কোচের শুভেচ্ছার উত্তরে এ কথাই জানালেন শেহবাগ৷ এমনকী তিনি এও বলেন, কুম্বলের জন্যই টেস্টে ত্রিশতরান রানের মাইলস্টোন ছুঁতে পেরেছিলেন তিনি৷ শেহবাগের আশা, কুম্বলেই দলের সেরা কোচ হবেন৷
.@anilkumble1074 pic.twitter.com/3nPdtDMO0T
— Virender Sehwag (@virendersehwag) October 20, 2016
এদিন টুইটারে #AskSehwag হ্যাশট্যাগে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন বীরু৷ তিনি মনে করেন, তাঁর ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন বিরাট কোহলি অথবা রোহিত শর্মা৷ নিজের উত্তরের মধ্যে দিয়ে পাকিস্তানকেও হেয় করতে ছাড়লেন না প্রাক্তন ক্রিকেটার৷ এক ভক্ত জানতে চেয়েছিলেন, কোন বোলারকে খেলতে তিনি সবচেয়ে বেশি মজা পেতেন৷ বীরুর দ্রুত জবাব, “যে কোনও পাক বোলারকে৷” জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শেহবাগ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন