Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬

OMG! মাঠে নয়, ম্যাচের আগের রাতে বিছানাতেই চোট পেয়েছিলেন মার্সেলো!

কী জানালেন চিকিৎসক?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০১৮, ১৯:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০১৮, ১৯:২৬

options
link
OMG! মাঠে নয়, ম্যাচের আগের রাতে বিছানাতেই চোট পেয়েছিলেন মার্সেলো! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত গন্ডগোল করল ওই বিছানাই! রাতটা ওই বিছানায় না কাটালে হয়তো ম্যাচের দিন এভাবে ভুগতে হত না। খেলার দশ মিনিটের মধ্যে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হত না মার্সেলোকে। পড়ে অবাক হচ্ছেন কি? হলেও এটাই ঘটনা। ব্রাজিল দলের চিকিৎসকই জানালেন, যত দোষ ওই বিছানারই!

ঠিক কী ঘটেছিল সার্বিয়া ম্যাচের আগের রাতে? দলের চিকিৎসক রড্রিগো লাসমার ধারণা, মস্কোয় ব্রাজিল যে টিম হোটেলে ছিল, সেখানকার রুমের রাশিয়ান খাটই মার্সেলোর চোটের আসল কারণ। ওই খাটে যে ম্যাট্রেসটি বিছানো ছিল, তাতে শুয়েই সমস্যায় পড়তে হয় রিয়াল মাদ্রিদের তারকাকে। চিকিৎসকের মতে, ফুটবলারের জন্য ওই ম্যাট্রেস আরামদায়ক ছিল না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পর্নস্টার নই, বিতর্কের মুখে বললেন বিশ্বকাপের ‘হটেস্ট’ ফ্যান]

বুধবার ম্যাচ শুরু হতেই দেখা যায় অজানা এক চোটের কারণে মাঠের একধারে দাঁড়িয়ে পড়লেন মার্সেলো। কোচও বুঝে যান, মার্সেলো খেলতে অপারগ। পরিস্থিতি বুঝে ফিলিপ লুইসকে পরিবর্ত হিসেবে নামান তিতে। মার্সেলো যখন মাঠ ছাড়ছেন, তখনও ধোঁয়াশায় সমর্থকরা। ঠিক কখন ও কীভাবে চোট পেলেন, কারও কাছেই তা স্পষ্ট হচ্ছিল না। পরে দলের চিকিৎসকের কথায় কৌতূহল দূর হয়। ডাক্তার জানালেন, মাঠে খেলতে গিয়ে বা প্র্যাকটিস করার সময় নয়। হোটেল রুমের বিছানায় শুয়েই পিঠে চোট পান তিনি।

এরপর থেকেই নেটদুনিয়ায় মার্সেলোকে নিয়ে শুরু হয় জল্পনা। কতটা গুরুতর তাঁর চোট? সোমবার শেষ ষোলোয় মেক্সিকোর বিরুদ্ধে খেলতে পারবেন তো মার্সেলো? লাসমার জানাচ্ছেন, স্টেডিয়ামে ফিজিওথেরাপি করা হয়েছে মার্সেলোর। তাতে ভালভাবেই সাড়া দিয়েছেন ব্রাজিলীয় ডিফেন্ডার। তবে ২৪ ঘণ্টার আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। যদিও সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের স্বস্তি দিয়ে মার্সেলো নিজেই জানিয়েছেন, চোট খুব একটা গুরুতর নয়। তাই চিন্তার কোনও কারণ নেই। তিনি তাড়াতাড়িই মাঠে ফিরবেন।

[নিজের বায়োপিকের জন্য স্টেডিয়ামে আবেগের ‘নাটক’ করছেন মারাদোনা!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.