সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় তিনি তাঁর পরিবারের সদস্যদেরই দেখেছেন পণের টাকা জোগার করতে নাজেহাল হতে৷ কিন্তু এবার যখন তিনি নিজে বিয়ে করছেন তখন সেই একই কাজ করলেন৷ কনেপক্ষের কাছ থেকে পণ নিলেন অলিম্পিকে পদকজয়ী ভারতীয় কুস্তিগির যোগেশ্বর দত্ত৷ আগামী ১৬ জানুয়ারি হরিয়ানার কংগ্রেস নেতা জয়ভগবান শর্মার মেয়ে শীতলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন যোগেশ্বর৷ আর তার আগেই প্রকাশ্যে এল তাঁর এই পণ নেওয়ার কাহিনী৷
কিন্তু কত টাকা পণ নিলেন তিনি?
জানা গিয়েছে, নিয়মরক্ষার জন্য মাত্র ১ টাকা পণ নিয়েছেন যোগেশ্বর৷ জানিয়েছেন, তিনি পণপ্রথা বিরোধী। বলেছেন, “পরিবারের সদস্যদের দেখেছি পণের টাকা জোগাতে নাজেহাল হয়েছেন৷ এসব দেখে ছোটবেলাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম কুস্তিগির হব এবং কোনওদিন পণ নেব না৷”
কুস্তিগির হয়ে আগেই নিজের প্রথম স্বপ্ন স্বার্থক করেছেন যোগেশ্বর৷ এবার তাঁর দ্বিতীয় ইচ্ছাপূরণের পালা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন