সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্ষী বিহীন ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে স্কুলগাড়ির সংঘর্ষে মৃত্যু হল ৮ শিশুর৷ সোমবার সকালে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ভাদোহি এলাকায়৷ আহত আরও বেশ কয়েকজন৷ প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য৷
পুলিশ সূত্রের খবর, স্থানীয় বেসরকারি স্কুলের ১৯ জন পড়ুয়াকে নিয়ে ক্রসিং পার হচ্ছিল স্কুলগাড়িটি৷ সেই সময়ই রেললাইন দিয়ে আসছিল এলাহাবাদ-বারাণসী প্যাসেঞ্জার৷ ক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি ধাক্কা মেরে পিষে দেয় ভ্যানটিকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ শিশুর৷ ক্রসিংয়ে রক্ষী না থাকার অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ৷
Advertisement
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন