Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Murder

নিত্য অশান্তির জের, স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ করল স্ত্রী

ওই বধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২১, ১৭:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২১, ১৭:৩১

options
link
নিত্য অশান্তির জের, স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পণ করল স্ত্রী zoom
ছবি: প্রতীকী

বিক্রম রায়, কোচবিহার: স্বামীকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিত্য অত্যাচারের জেরে ক্ষোভ থেকেই স্বামীকে খুন করেছে ওই বধূ। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম রতন সূত্রধর। তুফানগঞ্জের অন্দরন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় থাকতেন তিনি। তাঁর প্রথম স্ত্রী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন। এরপর ফুলকুমারীকে বিয়ে করেন রতন। তাঁদের তিনমাসের একটি সন্তান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিত্য অশান্তি লেগে থাকত ওই দম্পতির মধ্যে। প্রায়দিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করতেন রতন। এমনকী লোহার রড দিয়েও ফুলকুমারীকে মারধর করতেন তিনি। গতকাল রাতেও তাঁদের মধ্যে অশান্তি হয়। সেই সময়ই স্বামীকে খুন করে ফুলকুমারী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাতিল হচ্ছে না কলকাতা আন্তর্জাতিক বইমেলা, নতুন দিনক্ষণ ঘোষণা করল গিল্ড]

বৃহস্পতিবার ভোর হতেই সন্তানকে কোলে নিয়ে থানায় হাজির হয় ফুলকুমারী। আত্মসমর্পণ করে। তাঁর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃতের বাড়িতে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। দরজা খুলতেই মেলে রতনের রক্তাক্ত দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রতিবেশীরা জানান, অন্যান্যদিন অশান্তির শব্দ পেলেও গতকাল তাঁরা কিছুই টের পাননি। ঠিক কী হয়েছিল বুধবার রাতে? ফুলকুমারীকে জেরা করলেই গোটা বিষয়টি স্পষ্ট হবে বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: বিরল নজির! ভোটের মুখে অর্থমন্ত্রীর পরিবর্তে বিধানসভায় বাজেট পেশ করবেন খোদ মুখ্যমন্ত্রী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.