সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা ও মেয়েকে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনার পরপরই ফের গণধর্ষণ উত্তরপ্রদেশের হাইওয়েতে৷ এবার অকুস্থল বেরিলি৷ এবার গণধর্ষণের শিকার এক শিক্ষিকা৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ওই শিক্ষিকা তাঁর স্কুলে যাচ্ছিলেন৷পথ আটকায় একটি গাড়ি৷ কয়েকজন দুষ্কৃতী তাঁকে জোর করে গাড়িতে তোলে৷ শিক্ষিকার বয়ান অনুযায়ী, চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করে তিনজন৷ তারপর দিল্লি-লখনউ হাইওয়ের পাশে একটি ফাঁকা জায়গায় ফেলে চলে যায়৷
শিক্ষিকার অভিযোগ, ধর্ষণের সময় মোবাইলে তা ভিডিও করে রাখে এক দুষ্কৃতী৷ পরে সেই ভিডিও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয় তাঁকে৷
ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই মহিলাকে সঙ্গে নিয়ে অকুস্থল থেকে বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছে৷ তবে ওই এলাকার আইন-শৃঙ্ঘলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ অফিসার রাজেশ সিংকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে৷
মাত্র দু’দিন আগেই বুলন্দশহরে মা ও মেয়েকে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে৷ অকুস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরেই ছিল একটি পুলিশ ফাঁড়ি৷ পুলিশের নাকের ডগায় এ ঘটনা কী করে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ এখনও সে ঘটনায় মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ৷ তার মধ্যেই ঘটে গেল আরও এক গণধর্ষণের ঘটনা৷ নির্বাচনের মুখে পরপর এই ধরনের ঘটনায় শাসকদল সমাজবাদী পার্টির আইন-শৃঙ্খলা রক্ষার দক্ষতাই এখন প্রশ্নের মুখে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন