Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

চলতি বছরে তৃতীয়বার ১০০ কোটির ক্লাবে অক্ষয়

মাত্র ৯ দিনে ১০০ কোটির ল্যান্ডমার্ক পেরিয়ে গেল অক্ষয়ের ‘রুস্তম’৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২০, ২০:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২০, ২০:১৫

options
link
চলতি বছরে তৃতীয়বার ১০০ কোটির ক্লাবে অক্ষয় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খান পদবির কদর বি-টাউনের শো বিজনেসে যতই থাক৷ বক্স অফিসের আসল খিলাড়ি একজনই৷ অক্ষয় ‘রুস্তম’ কুমার৷ সমালোচকেরা যাই বলুন না কেন, চলতি বছরে আক্কির তিনটি ছবিই ঢুকে গেল একশো কোটির ক্লাবে৷

সবার প্রথমে এই ক্লাবে নাম লিখিয়েছিল অক্ষয়ের ‘এয়ারলিফ্ট’৷ ১০০ কোটি আয় করতে এই ছবির লেগেছিল ১০ দিন৷ ‘হাউসফুল থ্রি’ সমালোচনার ভাগীদার হলেও ১৩ দিনে পেরিয়েছিল এই গণ্ডি৷ সবচেয়ে তাড়াতাড়ি একশো কোটি ক্লাবের সদস্য হয়েছে ‘রুস্তম’ই৷ মাত্র নয় দিনে এই লাইনকে ছুঁয়ে ফেলল অক্ষয়ের এই সাম্প্রতিকতম অবতার৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলিউডের এই অ্যাকশন থ্রিলারের বাজেট ছিল ৫০ কোটি৷ আর এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন ১৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে৷ একই দিনে মুক্তি পেয়েছিল হৃতিকের ‘মহেঞ্জো দারো’ও৷ একশো কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে সেই ছবিও৷ তবে পরিসংখ্যানের নিরিখে ‘রুস্তম’-এর চাইতে অনেকটাই পিছিয়ে৷ নয় দিনে এই ছবির আয় মাত্র ১০৩ কোটি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.