সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভায় হই হট্টগোল এবং অশান্তি সৃষ্টির অভিযোগে ডিএমকে বিধায়কদের সাসপেন্ড করা হল তামিলনাড়ু বিধানসভা থেকে৷ বুধবার বিধানসভা ভবনে অশালীন আচরণের জন্য রীতিমতো মার্শালদের দিয়ে বের করে দেওয়া হয় ডিএমকের ৮০ জন বিধায়ককে৷
এআইএডিএমকে লেজিসলেটর এম কে স্তালিনের ‘নাম্মাকু নামে’ পথসভা নিয়ে বুধবার সংসদে প্রথম থেকেই নানাধরনের অশালীন মন্তব্য করছিলেন ডিএমকে বিধায়করা৷ শুধু তাই নয়, সরকারপক্ষের সকল আলোচনা বাতিল করে দেওয়ার পরিকল্পনাও ছিল বলেও তাঁদের বিরুদ্ধে অভিযোগ৷ স্পিকারের তরফে তাঁদের বহুবার শান্তি থাকার আর্জি জানানো হলেও, তাঁরা সেই কথা অমান্য করে বিক্ষোভ জারি রাখেন৷
এরপরেই, সংসদে ক্রমাগত অশান্তি সৃষ্টি করার জন্য তামিলনাড়ুর অর্থমন্ত্রী পান্নিরসেলভম শাসকদলের বিধায়কদের পক্ষ থেকে স্পিকারের কাছে ডিএমকে বিধায়কদের সাসপেন্ড করার আর্জি জানান৷ তারই ফলস্বরূপ ৮০ জন ডিএমকে বিধায়ককে আগামী ৭ দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন