Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

লোকাল ট্রেনে সফর করলেন অনিল কাপুর

তাঁর এই সফরের জন্য বহু যাত্রীর কাজে যেতে বেশ খানিকটা দেরিও হয়ে গিয়েছে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২১, ১১:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২১, ১১:৫৮

options
link
লোকাল ট্রেনে সফর করলেন অনিল কাপুর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই তো কয়েকদিন আগেই মুম্বইয়ের লোকাল ট্রেনে সফর করেছিলেন বিগ বি৷ এবার একইভাবে লোকাল ট্রেনের কামরায় দেখা গেল অভিনেতা অনিল কাপুরকে৷ চার্চগেট লোকালে গত ১৪ তারিখ এই সফর শুরু করেছিলেন অনিল৷ কিন্তু হঠাৎ নিজের গাড়ি ছেড়ে লোকাল ট্রেনে চড়তে গেলেন কেন অভিনেতা?

Untitled

Advertisement

ইংরেজি ধারাবাহিক ‘২৪’-এর অনুকরণে হিন্দিতে ‘২৪’ নামের যে ধারাবাহিকটি শুরু হয়েছে তারই মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি৷ সেই ধারাবাহিকেরই দ্বিতীয় মরশুম শুরু হবে আগামী ২৩ জুলাই৷ আর ‘২৪’-এর প্রচারেই লোকাল ট্রেনে দেখা মিলল ‘২৪’ ধারাবাহিকের জয় সিং রাঠোরের৷ তাঁর ট্রেনযাত্রার খবর নিজেই টুইটারে জানিয়েছেন অভিনেতা৷ তাঁর আম আদমির সঙ্গে সফর করার বেশ কিছু ছবিও তিনি আপলোড করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷
পাশপাশি অভিনেতা এটাও স্বীকার করে নিয়েছেন, তাঁর এই সফরের জন্য বহু যাত্রীর কাজে যেতে বেশ খানিকটা দেরিও হয়ে গিয়েছে!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.