সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে চিন যাই বলুক না কেন, পাকিস্তানের বড় ভরসা যে চিনই, তা জানতে বাকি নেই আন্তর্জাতিক মহলের৷ এবার সে সুর শোনা গেল বালুচ নেতা তথা স্বাধীনতা সংগ্রামী নায়লা বালোচের কথাতেও৷ নায়লা জানালেন, চিনের সাহায্য ছাড়া পাকিস্তান কোনও দেশের বিরুদ্ধেই যুদ্ধে জিততে পারবে না৷
বালুচ নেতা মোদির সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তকে পুরোমাত্রায় সমর্থন করেছেন৷ জানিয়েছেন, পাকিস্তান শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদে বিশ্বাস করে না৷ সেই গণতান্ত্রিক পরিবেশই নেই পাকিস্তানে৷ আর তাই পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস করার সিদ্ধান্তকে তাই সমর্থন করেছেন বালুচ নেতা৷ সেইসঙ্গে তাঁর সাফ কথা, চিনের সাহায্য ছাড়া পাকিস্তান কোনও দেশের বিরুদ্ধেই যুদ্ধ জিততে পারবে না৷ এমনকী বালুচিস্তানের বিরুদ্ধেও নয়৷ বালোচের দাবি, পাকিস্তান ও বালুচিস্তান যদি একা একা লড়াই করে তবে একদিনেই বালুচকে মুক্ত করা সম্ভব হবে৷
রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক মহলের কাছে তাই বালোচের দাবি, পাকিস্তানকে এই সীমান্ত সন্ত্রাস বন্ধ করতে যেন চাপ দেওয়া হয়৷ মানবাধিকার লঙ্ঘনের কারণেও পাকিস্তানের বিরুদ্ধেও আন্তর্জাতিক মহলকে সরব হওয়ার ডাক দিলেন তিনি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন