সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবাকে অপমান করার অপরাধে মসজিদের ইমামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল কিশোর৷ উত্তরপ্রদেশের বরেলিতে গত বুধবার এই ঘটনাটি ঘটেছে৷ বরেলির নবাবগঞ্জ এলাকার একটি মসজিদে প্রকাশ্যে ওই কিশোর ইমামকে আক্রমণ করে বলে জানা গিয়েছে৷ এই ঘটনায় কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ৷ নিজের দোষ স্বীকার করে সে জানিয়েছে, বাবার অপমানের বদলা নিতেই সে ইমামকে আক্রমণ করেছে৷
যদিও পুলিশের অনুমান এই গোটা ঘটনায় ওই কিশোরের বাবা ছোটনের হাত রয়েছে৷ ছোটনের আদেশেই তাঁর ছেলে ওই ইমামকে আক্রমণ করে বলে পুলিশের অনুমান৷ এই ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে ছোটন৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদের ইমাম ছোটনকে ভরা মসজিদে ছোটনকে অপমান করেন এবং শাস্তি দেন৷ সেই অপমানের বদলা নিতেই ইমামকে হত্যা করার চেষ্টা করে কিশোর!
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন