Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ব্রেন ডেড কিশোরের অঙ্গদানে বাঁচলেন চারজন

আন্ধেরির কোকিলাবেন আম্বানি হাসপাতালে দান করা হয় ছেলেটির হৃদপিণ্ড, লিভার, কিডনি ও চোখ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৬, ১৩:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০১৬, ১৩:০৬

options
link
ব্রেন ডেড কিশোরের অঙ্গদানে বাঁচলেন চারজন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১০ বছর বয়স মুম্বইয়ের ভিলে পার্লের ছোট্ট ছেলেটির৷ আর এই বয়সেই তার ব্রেন ডেড বলে শনিবার জানালেন চিকিৎসকরা৷ তাই তার অঙ্গদান করে চার মৃত্যুপথযাত্রী রোগীর জীবন বাঁচালেন তার পরিবারের লোকজন৷ রোগীদের মধ্যে রয়েছে দুই শিশুও৷ কিডনিঘটিত রোগের শেষ পর্যায়ে ভুগছিল তারা৷ অঙ্গদানের ঘটনাটি কলকাতার শোভনা সরকারের কথা মনে করিয়ে দেয়৷ গত মাসে শোভনার. ব্রেন ডেড-এর বিষয়টি জানার পর তাঁর স্বামী ও পুত্রও তাঁর কিডনি, কর্নিয়া ও লিভার দান করেছিলেন৷

আন্ধেরির কোকিলাবেন আম্বানি হাসপাতালে দান করা হয় ছেলেটির হৃদপিণ্ড, লিভার, কিডনি ও চোখ৷ তবে পরিবারের অনুরোধে প্রকাশিত হয়নি তার নাম ও পরিচয়, জানান হাসপাতালের ট্রান্সপ্লাণ্ট কো-অর্ডিনেটর ড. রেখা বারোট৷ সান্তাত্রুজের সূর্য হাসপাতলে ভর্তি করা হয় তাকে৷ শুক্রবার সিটি স্ক্যানে তার খুলির মধ্যে ভয়ানক রক্তক্ষরণের চিত্র ধরা পড়ে৷ এরপরই পরিবারকে তার ব্রেন ডেড-এর বিষয়টি জানানো হয়৷ এই অবস্থায়  তার অঙ্গদান করা সম্ভব কি না পরিবারের লোকজন জানতে চাইলে সবুজ সংকেত দেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷ কোকিলাবেন আম্বানি হাসপাতালে বছর ৪৭-এর এক ব্যক্তিকে তার লিভার দান করা হয়৷ ২৫ বছর বয়সি এক মহিলাকে দান করা হয় তার হৃদপিণ্ডটি৷ গত বছর সন্তানের জন্ম দেওয়ার সময় ওই মহিলার হৃদপিন্ড বিকল হয়ে পড়ে৷ এই অঙ্গদান সফল হয়েছে বলে জানান ফর্টিসের সার্জেন ড. অন্বয় মুলে৷ তিনি বলেন, “এইটুকু একটি ছেলে অঙ্গদানের মাধ্যমে এতজনকে জীবনদান করল৷ বিষয়টি নিঃসন্দেহে মনকাড়া৷ আমি তাকে ও তার পরিবারকে এই সাহসিকতার জন্য কুর্নিশ জানাই৷”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.