সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১৭জন যাত্রীর৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নামলি শহরের কাছে৷
রাতমাল জেলার এসপি অবিনাশ শর্মা জানান, রাতমাল থেকে মান্দসৌর যাচ্ছিল বাসটি৷ নামলির থেকে ২ কিলোমিটার দূরে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেই বাস৷ তারপরই খালে পড়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল বাসটি৷ তারপরই ঘটে এই দুর্ঘটনা৷ এখনও পর্যন্ত ১৭জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
পুলিশ জানায়, বাসে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিল বলে অনুমান করা হচ্ছে৷ তবে কতজন যাত্রী বাসে ছিলেন, তা এখনও সঠিকভাবে জানা যায়নি৷ প্রত্যক্ষদর্শীরা বাস খালে জলে পড়ে যাওয়ার ঘটনা দেখে পুলিশকে খবর দেন৷ স্থানীয়দের চেষ্টায় যাত্রীদের উদ্ধার কাজ চলছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন