স্টাফ রিপোর্টার: আগামিকাল, বৃহস্পতিবার ঈদের ছুটি ঘোষণা হওয়ায় পরীক্ষাসূচি বদল করল রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়৷ ওইদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি দ্বিতীয় বর্ষের প্র্যাকটিক্যাল বিষয়ের পরীক্ষা ছিল৷ ওই পরীক্ষাসূচি বদল করা হয়েছে৷
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুজিত বড়ুয়া জানান, স্নাতক স্তরের পাশাপাশি ওই দিন স্নাতকোত্তরেরও কিছু পরীক্ষা ছিল৷ সেগুলি স্থগিত রাখা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দ্রুত নতুন পরীক্ষাসূচি ঘোষণা করা হবে৷ পরিবর্তিত হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েরও পরীক্ষাসূচি৷ বিশ্ববিদ্যালয়ের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আজ, বুধবার রথের ও বৃহস্পতিবার ঈদের ছুটি রয়েছে৷ বৃহস্পতিবার যে যে পরীক্ষা ছিল সেগুলি স্থগিত রাখা হচ্ছে৷ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.rbu.ac.in-এ দ্রুত নয়া পরীক্ষাসূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হবে৷ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডেও পরীক্ষাসূচি তুলে দেওয়া হবে৷
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবজ্যোতি কোনার জানান, ওইদিন কোনও পরীক্ষা নেই৷ তাই সূচি বদলের প্রয়োজন হয়নি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন