সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও অতিরিক্ত বৃষ্টির জেরে মর্মান্তিক ঘটনা ঘটল কলকাতায়৷ বর্ষার জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল এক পাঁচ বছরের শিশু৷ জানা গিয়েছে, শিশুটির নাম সুহানা খাতুন৷ বৃহস্পতিবার কড়েয়া থানা এলাকার মসজিদবাড়ি লেনে ঘটনাটি ঘটে৷ গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে রাস্তায় জল জমেছিল৷ আর সেখানেই হুকিংয়ের তার ঝুলেছিল জলে৷ সেই তার থেকেই তড়িদাহত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
গত কয়েকদিন আগে এই একইভাবে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছিল ভবানীপুরের এক কিশোরের৷ গত সোমবার টিউশন ক্লাস থেকে ফেরার পথে ১৪ বছরের যশ বেঙ্গানি রাস্তার বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়৷ এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই আবার একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল সুহানা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন