Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

মহানায়ক স্মরণ মুখ্যমন্ত্রীর, সম্মানিত কলাকুশলীরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ জুলাই মহানায়কের প্রয়াণ দিবস৷ তার আগে, শনিবার নজরুল মঞ্চে মহানায়ককে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার কৃতি কলা কুশলীদের হাতে তুলে দিলেন মহানায়কের নামাঙ্কিত সম্মান৷ এদিনের অনুষ্ঠানে মহানায়ক স্মরণে মুখ্যমন্ত্রী বলেন, ‘২৪ জুলাই আমাদের কাছে একটি দুঃখের দিন। আজও আমরা উত্তম কুমারকে মিস করি৷ মহানায়ক উত্তম কুমারকে আমরা কখনো ভুলতে পারব না৷’ … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/uncategorized/cm-remembers-uttam-kumar-confers-mahanayak-samman/pid/11741/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "মহানায়ক স্মরণ মুখ্যমন্ত্রীর, সম্মানিত কলাকুশলীরা"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০১৬, ১৮:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০১৬, ১৮:৫৪

options
link
মহানায়ক স্মরণ মুখ্যমন্ত্রীর, সম্মানিত কলাকুশলীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ জুলাই মহানায়কের প্রয়াণ দিবস৷ তার আগে, শনিবার নজরুল মঞ্চে মহানায়ককে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার কৃতি কলা কুশলীদের হাতে তুলে দিলেন মহানায়কের নামাঙ্কিত সম্মান৷

এদিনের অনুষ্ঠানে মহানায়ক স্মরণে মুখ্যমন্ত্রী বলেন, ‘২৪ জুলাই আমাদের কাছে একটি দুঃখের দিন। আজও আমরা উত্তম কুমারকে মিস করি৷ মহানায়ক উত্তম কুমারকে আমরা কখনো ভুলতে পারব না৷’ পাশাপাশি বাংলার কলাকুশলীরা যে বিশ্বে স্বীকৃতি পাবেন সে আশাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রতিবারের মতো এবারও তুলে দেওয়া হল মাহানায়ক সম্মান৷ ২০১২ সাল থেকে শুরু হয়েছে এই বিশেষ সম্মান প্রদান৷ বাপি লাহিড়ীর হাতে তুলে দেওয়া হল মহানায়ক সম্মান৷ এবার সেরা অভিনেতার সম্মান প্রদান করা হল বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় ও যীশু সেনগুপ্তকে৷ সেরা অভিনেত্রীর সম্মান পেলেন সোহিনী সরকার৷ সেরা পরিচালকের সম্মান তুলে দেওয়া হল গৌতম ঘোষ ও কৌশিক গঙ্গোপাধ্যায়৷

এদিনের অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, নন্দনের টিকিট পাওয়া যাবে অনলাইনে৷ ১ আগস্ট থেকে মিলবে এই পরিষেবা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.