সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার হামলার শিকার হলেন ডেমোক্র্যাটদের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন৷ তাঁর প্রচারের জন্য ব্যবহৃত ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) সার্ভার হ্যাক করা হয়েছে বলে অভিযোগ তুলল ডেমোক্র্যাটরা৷ রাশিয়া থেকে এই হ্যাক করা হয়েছে বলে সন্দেহ হিলারি ঘনিষ্ঠদের৷
হিলারির প্রেসিডেন্ট পদের প্রচারের দায়িত্বে থাকা নিক মেরিল বলেছেন, “সার্ভারটি নিয়ন্ত্রণ করত ডিএনসি৷ ক্লিন্তু বাইরে থেকে কোনও সাইবার দুনিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞ হিলারির প্রচারের কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে৷” এর ফলে বেশ কিছু গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে৷ সর্বসমক্ষে প্রকাশিত হয়ে পড়েছে বেশ কিছু ই-মেল৷ যার জন্য অস্বস্তিতে পড়তে হয়েছে হিলারির ডেমোক্র্যাটিক পার্টিকে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন