Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

মানসকে আগাম জামিন নয়, নির্দেশ আদালতের

তাঁর ভাইয়েরও আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৬, ১৪:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৬, ১৪:৩৩

options
link
মানসকে আগাম জামিন নয়, নির্দেশ আদালতের zoom

স্টাফ রিপোর্টার: মানস ভুইয়াঁর আগাম জামিনের আবেদন খারিজ৷ খারিজ করল কলকাতা হাই কোর্ট৷ নির্বাচনের সময় সবংয়ে তৃণমূল কর্মী জয়দেব জানা খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন মানস ভুইয়াঁ৷ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই মামলায়৷

গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করেই এই আবেদন খারিজ করা হয়েছে বলে জানায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ৷ বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চে এই আবেদন করা হয়েছিল৷ মানস ভুইয়াঁর ভাইয়েরও আগাম জামিনের আবেদন খারিজ করা হয়েছে৷ কারণ হিসাবে জানানো হয়, এক্ষেত্রে মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ বিধানসভা ভোট চলাকালীন গত ১২ এপ্রিল তৃণমূল কংগ্রেস কর্মী জয়দেব জানাকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে জোটপ্রার্থী মানস ভুঁইয়ার বিরুদ্ধে৷ সবংয়ের বিধায়ক ছাড়াও আরও সাতজনের বিরুদ্ধে পুলিশে এফআইআর করেছিল নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবার৷ সেই মামলার জেরেই মেদিনীপুর আদালত মানসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.