সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলিত ইস্যুতে মোদিকে বিঁধলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী৷ বৃহস্পতিবার সংসদের বাইরে তিনি সাংবাদিকেদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিএসপি সুপ্রিমো বলেন, “দলিতদের প্রতি সহানুভূতি দেখিয়ে দলের ভুল ঢাকার চেষ্টা করছেন মোদি৷ দলিতদের মোদির সহানুভূতির দরকার নেই৷ তার পরিবর্তে ক্রমাগত দলিতদের উপর চলা অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত৷”
চলতি বছরের শুরুর দিক থেকেই দেশে একের পর অত্যাচার নেমে আসছে দলিতদের উপর৷ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা থেকে শুরু করে গত রবিবার উত্তরপ্রদেশের একটি মন্দিরে দলিত শিশুকে জল না দেওয়ার ঘটনা – সবই দেশে দলিতদের দুর্দশাকেই প্রমাণ করছে৷ এমন অবস্থায় দলিতদের প্রতি সহানুভূতির বার্তা না দিয়ে, যারা দলিতদের উপর এমন অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত৷ এমনটাই মত মায়াবতীর৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন