Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬

সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব জওয়ানদের দিলেন পারিক্কর

বিরোধীদের যোগ্য জবাব দিলেন পারিক্কর, মত রাজনৈতিক মহলের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৬, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৬, ১৪:২৯

options
link
সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব জওয়ানদের দিলেন পারিক্কর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়ার কৃতিত্ব ভারতীয় সেনাবাহিনীকে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ পাশাপাশি, সার্জিক্যাল স্ট্রাইক করার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ভূয়সী প্রশংসা করেন পারিক্কর৷

বুধবার এমইটি ২০১৬ (মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং টেকনোলজি) অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে পারিক্কর বলেন, “দক্ষতার সঙ্গে সার্জিক্যাল স্ট্রাইক করার কৃতিত্ব প্রাপ্য দেশের বীর সেনাদের৷ ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকেও৷ তাঁর তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও সুদক্ষ পরিকল্পনার কোনও বিকল্প নেই৷”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য বিরোধীদের মুখ বন্ধ করে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করার অভিযোগ তুলেছিলেন৷ কিন্তু আজ প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে দিলেন, নিখুঁত সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্ব সেনাবাহিনীকেই দিচ্ছে সরকার৷ গত ১৮ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের উরি শহরে সেনা ছাউনিতে জঙ্গি হামলার বদলা নিতে ২৮ সেপ্টেম্বর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে অন্তত ২০ জন লস্কর জঙ্গিকে নিকেশ করেন ভারতীয় জওয়ানরা৷ ওই অভিযানে লস্কর জঙ্গিদের কোমর ভেঙে দেওয়া গিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.