Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বিদ্যুত্‍ দফতরে নিয়োগ স্থগিত

আবেদন জমা পড়ে প্রায় ২৫ হাজার৷ 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৬, ১৫:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০১৬, ১৫:৫৭

options
link
বিদ্যুত্‍ দফতরে নিয়োগ স্থগিত zoom

স্টাফ রিপোর্টার: কর্মী নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে থাকা দুই আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ৷ তাই পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুত্‍ সংবহন কোম্পানি লিমিটেডে কর্মী নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার নির্দেশ দিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷ জানা গিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার দায়িত্বে থাকা শ্রীমতি সুজাতা দত্ত অতিরিক্ত জেনারেল ম্যানেজার (মানবসম্পদ) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মানব সম্পদ) চিরঞ্জিত্‍ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ তাতেই নিয়োগ পরীক্ষা বন্ধের কথা জানান মন্ত্রী৷

গত ২২ জানুয়ারি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ২৬, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মানব সম্পদ) ২, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন-১, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) ৬, টেকনিশয়ান ১৪২, জুনিয়র ইঞ্জিনিয়র ১৬০, অফিস এক্সিকিউটিভ ২৭ এবং স্টেনোগ্রাফার পদে ২২ জনকে নেওয়ার বিজ্ঞপ্তি বের হয়৷ আবেদন জমা পড়ে প্রায় ২৫ হাজার৷ পরীক্ষা নেওয়া হয় মার্চ মাসে৷ ইন্টারভিউ হয় জুলাই মাসের শেষ সপ্তাহে৷ কিন্তু তারপরই দুর্নীতির অভিযোগ ওঠে ওই দুই আধিকারিকের বিরুদ্ধে৷ তাই আপাতত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন মন্ত্রী৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.