সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মচারী ভবিষ্যনিধি তহবিলের(ইপিএফও)সদস্যদের জন্য স্বল্প খরচে বাড়ি তৈরির পরিকল্পনা করছে শ্রমমন্ত্রক৷ রবিবার হায়দরাবাদে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়৷
এদিন হায়দরাবাদে এক অনুষ্ঠানে দত্তাত্রেয় বলেন, “ইপিএফও-র সদস্যরা যাতে কর্মজীবনের পুরো মেয়াদই প্রভিডেন্ট ফান্ডে সঞ্চয় করেন সে বিষয়ে উৎসাহ দিতে তাঁদের স্বল্পমূল্যে ফ্ল্যাট দেওয়ার চিন্তাভাবনা চলছে৷ প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত অর্থ থেকেই তাঁদের ওই ফ্ল্যাট দেওয়া হবে৷ সদস্যরা যেখানে চাইবেন সেখানেই তাঁদের ফ্ল্যাট দেওয়া হবে৷আমি আশা করি, সরকারের এই নতুন প্রকল্পে ইপিএফও’র অন্তর্ভুক্ত সদস্যরা উপকৃত হবেন৷ কারণ দীর্ঘদিন ধরে তাঁরা যে সঞ্চয় করবেন সেই টাকা দিয়ে তাঁরা বাড়ির মতো একটি স্থায়ী সম্পত্তির মালিক হতে পারবেন৷ ২০২২ সালের মধ্যে সকলকে বাড়ি করে দেওয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখছেন এই প্রকল্পের মাধ্যমে হয়ে সেটা কিছুটা পূরণ হবে৷”
মন্ত্রী এদিন আরও জানান, ইতিমধ্যেই ইপিএফও’র ৭.৪৪ কোটি সদস্যকে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন দেওয়া হয়েছে৷ ১.৩৩ কোটি ডিজিটাইজড আধার নম্বর সংগৃহীত হয়েছে৷ ২.৮০ কোটি সদস্যের ইউএএন পোর্টাল সক্রিয় করা হয়েছে৷ প্রভিডেন্ট ফান্ডের যে সদস্যের আধার নম্বর ইউএএন নম্বরের সঙ্গে সংযুক্ত হয়েছে তাঁরা সরাসরি প্রভিডেন্ট ফান্ড, পেনশনের জন্য আবেদন করতে পারবেন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন