Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

তেঘরিয়ায় বহুতলে আগুন, আতঙ্কে বাসিন্দারা

অল্পের জন্য প্রাণ বাঁচল সাত বছরের শিশুর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০১৬, ১৩:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০১৬, ১৩:৫২

options
link
তেঘরিয়ায় বহুতলে আগুন, আতঙ্কে বাসিন্দারা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতার বহুতলে আগুন৷ বৃহস্পতিবার সকালে আগুন লাগে তেঘরিয়ার ভিআইপি রোড সলগ্ন এক বহুতলে৷ দমকলের ছ’টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায়  আগুন  নেভাতে সক্ষম হয়৷

এদিন সকালে প্রথমে আবাসনের উপরের অংশ থেকে আগুন ছড়িয়ে পড়ে৷ বিপদ বুঝে তড়িঘড়ি আবাসন থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা৷ তখনই তাঁরা খেয়াল করেন, চারতলার ফ্ল্যাটে আটকে রয়েছে প্রায় সাত বছরের একটি শিশু৷ দমকলে খবর দেওয়া হলেও আসতে কিছুটা সময় তো লাগবে৷ তাই উপস্থিত জনতাই শিশু উদ্ধারের কাজ শুরু করে দেন৷ স্থানীয়দের তৎপরতাতেই প্রাণে রক্ষা পায় শিশুটি৷ পরে তাঁকে জিজ্ঞাসা করে জানা যায়, বাবা তাঁকে ঘরে রেখে কোনও কাজে বেরিয়েছিলেন৷ সেই কারণেই ঘরে রয়ে যায় সে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী কারণে এই আগুন লেগেছে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি৷ তবে দমকল বিভাগের কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই বহুতলে আগুন লাগে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.