সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্রুততম ট্রেনও ফেল করে গেল মুম্বইয়ের বর্ষার সামনে৷ একটানা বৃষ্টির জেরে সুপার স্পিড ট্যালগো ট্রেনও এবার দিল্লি থেকে মুম্বই পৌঁছতে তিন ঘণ্টা দেরি করল৷ সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিবেগে ছুঁটে চলা ট্রেনটি গতকাল অর্থাৎ সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে দিল্লি থেকে যাত্রা শুরু করে৷ আজ সকাল ৮ টা ৩১ মিনিটে ট্রেনটির মুম্বই পৌঁছনোর কথা ছিল৷ কিন্তু বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি৷ বৃষ্টির জেরে আটকে গেল ট্রেনের গতি৷ বেলা সাড়ে এগারোটা নাগাদ মুম্বই পৌঁছল ট্রেনটি৷
প্রসঙ্গত, এই ট্যালগো ট্রেনটি এই নিয়ে তৃতীয়বার পরীক্ষামূলক ভাবে যাত্রা করল৷ যাত্রা প্রায় সফল হলেও এদিন বৃষ্টি ট্রেনের গতিকে খর্ব করেছে খানিকটা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন